ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

দুমকিতে পুুল ভেঙে পারাপার বিচ্ছিন্ন থাকায় শিক্ষক-শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মানববন্ধন


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ২১-১১-২০২২ বিকাল ৫:২৭

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ভাড়ানী খালের ওপর পুল নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্কুল শিক্ষার্থীসহ স্থানীয় জনসাধারণ। গত জানুয়ারি মাসের ৩১ তারিখে ভাড়ানী খালের ওপর থাকা সেতুটি বালুবাহী ট্রলারের ধাক্কায় ভেঙে পড়ায় পারাপার বিচ্ছিন্ন হয়ে যায়।সোমবার (২১ নভেম্বর) সকাল ১০টায় খালের উভয় পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকশ শিক্ষক-শিক্ষার্থী, লেবুখালী বাজারের ব্যবসায়ীসহ স্থানীয় জনসাধারণ জমায়েত হয়ে মানববন্ধন করেন।

খালের উভয় তীরে সাপ্তাহিক বাজার, লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়ননরত ৬ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক কর্মচারীসহ হাজার হাজার পথচারীর যাতায়াতের একমাত্র স্থান। গভীর রাত পর্যন্ত, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাটে মালামাল বহনের একমাত্র মাধ্যম ছিলো এই আয়রন পুলটি। দীর্ঘদিন ধরে সংস্কার বা পূনঃনির্মানের অভাবে জরাজীর্ণ অবস্থায় থাকা পুলটি গত বছর বালুভর্তি জাহাজের  ধাক্কায় অর্ধেক অংশ খালের  মধ্যে ভেঙ্গে পড়ে রয়েছে । অদ্যবধি পর্যন্ত পুলটি পুনরায় নির্মাণের কোন উদ্যোগ না নেয়ায় ঝুঁকিপুর্ন খেয়াপারাপারের কথা জানিয়েছেন কয়েকজন শিক্ষার্থী। শিক্ষার্থী মরিয়ম জানান, প্রতিদিন খেয়ার মাধ্যমে পার হতে হচ্ছে। খালটিতে প্রবল স্রোত থাকায় যে কোনো সময় দুর্ঘটনাসহ মৃত্যুঝুঁকি রয়েছে।

লেবুখালী সরকারী হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামরুজ্জামান আশরাফ বলেন, দ্রুত এ পুলটি নির্মান করা না হলে যে কোনো সময়ে মর্মান্তিক দূর্ঘটনা ঘটতে পারে।

দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান বলেন, পুল নির্মানের বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। প্রয়োজনীয় বরাদ্দ পেলে ব্যবস্থা গ্রহণ করব।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- রেবুখালীি  ভারপ্রপ্ত ইউপি চেয়ারম্যান মো.আবদুস সালাম, উপজেলা আথলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন মোল্লা,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তুহিন,লেবুখালী বাজার ব্যবসায়ী দেলোয়ার হোসেন খান প্রমুখ।

প্রীতি / জামান

নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও মিষ্টিমুখ

উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

মোহনগঞ্জে হাতুড়ে দন্ত চিকিৎসকের কাছে মাড়ির মাংস কাটার পর কিশোরের মৃত্যু

এক ঘটনার জেরে অন্ধকারে নেত্রকোণার মুকিমপুর, পুরো গ্রামের বিদ্যুৎ বিচ্ছিন্নের অভিযোগ পল্লী বিদ্যুতের

প্রাণনাশ ও সন্তান অপহরণের হুমকির অভিযোগ, আদালতে মামলা

হাজিরহাট নির্বাচন ঘিরে ‘গ্রিন সিগনাল’ গুঞ্জন, যা বললেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান

চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক পটিয়ার সাজ্জাদ হোসেন

নিষিদ্ধ যুবলীগনেতা মোজাম্মেল চৌধুরীর তৎপরতায় সক্রিয় পশ্চিম সাতকানিয়ার যুবলীগ

রক্ষণাবেক্ষণের অভাবে লুট হয়ে গেল ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিত মিনি স্টেডিয়াম, দাঁড়িয়ে রয়েছে শুধু অবকাঠামো

চাঁপাইনবাবগঞ্জে দাখিল পরীক্ষায় ৪ মাদ্রাসার পাসের হার শূন্য

এসএসসিতে লাকসামে চমক দেখালেন নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেচ্ছা উচ্চ বিদ্যালয়

পিডি গফুরের পদত্যাগের দাবিতে উত্তাল রাবিপ্রবি

কেশবপুরে মানবতার কল্যাণে "ভোরের আলো'র ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত