চাতলাপুর সীমান্তে রেড অ্যালার্ট জারি
মৌলভীবাজারের সীমান্ত এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকায় আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিনিয়ে নেয়া দুই জঙ্গি যাতে ভারতে পালিয়ে না যেতে পারে সেজন্য জেলার চাতলাপুর ইমিগ্রেশন চেকপোস্টে (অভিবাসন তদন্ত কেন্দ্রে) এ রেড অ্যালার্ট জারি করা হয়।
চাতলাপুর চেকপোস্টের অভিবাসন কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ছামিউল ইসলাম জানান, দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সারাদেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিজিবির পাশাপাশি সাদা পোশাকের পুলিশের টহলও বৃদ্ধি করা হয়েছে।
শ্রীমঙ্গলস্থ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৬ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, দুই জঙ্গি ছিনিয়ে নেয়ার পর সীমান্তে কড়া নজরদারি শুরু করেছে বিজিবি।
প্রসঙ্গত, গতকাল রোববার দুপুরে রাজধানীর রায়সাহেব বাজার মোড়সংলগ্ন ঢাকার সিজেএম আদালত ফটকের সামনে থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি মইনুল হাসান শামীম ওরফে সিফাত সামির ও মো. আবু ছিদ্দিক সোহেল ওরফে সাকিবকে সহযোগীরা ছিনিয়ে নেয়। পালিয়ে যাওয়া দুই জঙ্গি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এ ঘটনার পর দেশজুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
প্রীতি / জামান
বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা
বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা
নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে
উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’
নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪
ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত
উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’
ভোলার বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ
নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ