ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাংশায় বড় ব্যবসায়ীরা দোকান খোলায় খুদ্র ব্যবসায়ীদের ক্ষোভ প্রকাশ


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ১৩-৭-২০২১ দুপুর ২:২

সারাদেশে চলছে কঠোর লকডাউন। চলছে কঠোর বিধিনিষেধ। বিধিনিষেধের আওতায় থাকা ব্যবসায়ীরা খেলছেন লুকোচুরি। প্রশাসনের সাথে খেলছে চোর-পুলিশ খেলা। রাজবাড়ীর পাংশায় সকাল হলেই দেখা যাচ্ছে এই খেলা। পৌর শহরের সরদার বাসস্ট্যান্ড থেকে রেলওয়ে স্টেশন পর্যন্ত বড় বড় ব্যবসায়ী এবং মার্কেটগুলোর সামনের দোকান ব্যবসায়ীরা খেলছেন এই খেলা।

এমন কিছু ব্যবসায়ীর সাথে কথা হলে নাম না প্রকাশ করার শর্তে তারা জানান, সকাল ১০টা পর্যন্ত নিশ্চিতায় থোলা রাখা যায় দোকান। প্রশাসনের ডিউটি নাকি ১০টা থেকে। তাই তারা এই খেলা খেলেন। ১০টার পরও কোনো সময় এক শাটার, কোনো সময় হাফ শাটার খোলা রাখি। আবার কখনো শাটার বন্ধ করে দোকানের সামনে দাঁড়িয়ে থাকি। কাস্টমার এলে ভেরতে ঢুকে বেচাকিনা করি। ম্যাজিট্রেট এসে দেখলে জরিমানাও করে। তাদের দাবি, পেটের দায়ে এসব কৌশন অবলম্বন করছেন তারা।

তবে এসব দেখে ক্ষোভ প্রকাশ করেছেন খুদ্র ব্যবসায়ী ও মার্কেটের ভেতরের ব্যবসায়ীরা। খুদ্র ব্যবসায়ীরা বলেন, আমরা ছোট ব্যবসায়ী। আমরা প্রশাসন দেখে ভয় পাই। ভয়ে দোকান খুলি না। শুধু মাঝেমধ্যে বাজারে এসে দেখি কিভাবে লকডাউন পালন হচ্ছে।

মার্কেটের ভেতরের ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সামনে কোরবানির ঈদ। বছরে দুটি ঈদে আমরা ভালো বেচা-কেনা করে থাকি। মার্কেটের সামনের দোকনদাররা চুরি-চামারি করে শাটার খুলে ঠিকই ব্যবসা করে যাচ্ছে, আমরা তাও পারছি না। কারণ মার্কেটের মেইন ফটকের গেট বন্ধ থাকে। ভেতরে কোনো লোক প্রবেশ করতে পারে না। আমরা চুরি-চামারি করে খুলেই কী করব?

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়