তাড়াশে ২ কলেজ শিক্ষার্থী নিহত
সিরাজগঞ্জের তাড়াশে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২জন শিক্ষশার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১জন। ২১ নভেম্বর সোমবার সন্ধ্যার সময় তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের বেড়খাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে। তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, রাজশাহীর একটি কলেজে পড়ার সুবাদে উপজেলার বারুহাস ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামের শামছুল ইসলামের ছেলে রাব্বির সঙ্গে দেখা করতে রাজশাহী থেকে তার দুই বন্ধু বেড়াতে আসেন। পরে বিকেলে সোমবার বিকালে ওই তিন বন্ধু একটি মোটর সাইকেলে নিয়ে বেড়াতে বের হন। পথিমধ্যে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের বেড়খাড়ি এলাকায় খড়ের গাড়ী পাশ কাটার সময় মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই রাব্বি ও চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহমতপুর গ্রামের বাসিন্দা শামীম হোসেন নিহত হন। পরে লোকজন গুরুতর আহত রাজশাহীর তালতা এলাকার একরামুল হকের ছেলে রাজকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার করেন।
এমএসএম / এমএসএম
দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩
হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার