ঢাকা রবিবার, ১৭ মে, ২০২৬

নওগাঁর আত্রাইয়ে চুলার ধোঁয়াকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত


আত্রাই প্রতিনিধি photo আত্রাই প্রতিনিধি
প্রকাশিত: ২২-১১-২০২২ বিকাল ৫:২১
নওগাঁর আত্রাইেেয় চুলার ধোঁয়াকে কেন্দ্র করে হামলায় আলমগীর হোসেন (৪০) নামে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলার ব্রজপুর খন্দকার পাড়া গ্রামে এঘটনা ঘটে। নিহত আলমগীর ওই গ্রামের আলতাব হোসেনের ছেলে। এঘটনায় থানাপুলিম লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। 
 
নিহতরে স্ত্রী নাজমা আক্তার বলেন,মাস খানেক আগে প্রতিবেশি আব্দুল জব্বারের ছেলে আক্তার হোসেনের দেয়াল সংলগ্ন স্থানে ভাত রান্নার চুলা নির্মান করে রান্নাবান্না করে আসছিলেন। ওই চুলার ধোঁয়া আক্তারের জানালা দিয়ে ঘরে প্রবেশ করছে এবং চালের টিন নষ্ট হচ্ছে এমন অভিযোগ তুলে গ্রামের কয়েক জনের মাধ্যমে রান্নার চুলা বন্ধ করতে বলে। আমরা অল্প দিনের মধ্যে চুলা অপসারণ করে নিবো বলে তাদেরকে জানিয়েছিলাম। এর পরও মঙ্গলবার সকাল অনুমান সাড়ে ৯টায় আলমগীর হোসেন খাবার খেয়ে বাড়ী থেকে পার্শ্বে সিংসাড়া মোড়ে নিজ দোকানে যাচ্ছিলেন। এসময় প্রতিবেশি আক্তার ও তার পরিবারের লোকজনসহ কয়েকজন আলমগীরের রাস্তা অবরোধ করে মারপিট করতে থাকে। এসময় আলমগীরের লোকজন দেখতে পেয়ে ছুটে গেলে আক্তার ও তার লোকজন পালিয়ে যায়। আলমগীরকে উদ্ধার করে আত্রাই সদড় হাসপাতালে নিলে চিকিৎসক আলমগীরকে মৃতু ঘোষনা করেন। ঘটনার পর থেকে আক্তার ও তার লোকজন পলাতক রয়েছে। 
 
আত্রাই থানার ইন্সপেক্টর (তদন্ত) লুৎফর রহমান বলেন,নিহত আলমগীরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুুতি চলছে বলে জানান এই কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

বোয়ালখালী সাংবাদিক ফোরাম - চট্টগ্রামের আত্মপ্রকাশ

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জ-এর ৫ম দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

রাজস্থলীতে এ্যাম্ভুল্যান্সের চালক ডিউটি অবহেলায় রোগীবহন ভোগান্তি স্বীকার

ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপি নেতৃত্বে ভারতীয় প্রাসাধনী ও বাসুমতি চাল জব্দ

নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা প্রিন্সিপাল গ্রেপ্তার

রাজারহাটে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে তারেক মঞ্চের মতবিনিময় সভা, ১২ জুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সেচ ব্যবস্থা উন্নয়নে বড় পরিকল্পনা বিএনপির: প্রধানমন্ত্রী

চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

আমি সবার এমপি, সবার কল্যাণে কাজ করবো : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

কক্সবাজারে ট্রাফিক পুলিশ ও দালালদের চাঁদার রাজত্ব