‘ইবি প্রতিষ্ঠার ৪৪ বছরের অগ্রগতি’ শীর্ষক মিট দ্য প্রেস অনুষ্ঠিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) "ইবি প্রতিষ্ঠার ৪৪ বছরের অগ্রগতি’' শীর্ষক মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের তৃতীয় তলার সভা-কক্ষে বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব, সাংবাদিক সমিতি ও রিপোটার্স ইউনিটির সাংবাদিকদের সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, সকল অফিস প্রধানদের এই সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস এর আয়োজন করে।
দায়িত্বপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান প্রধান অতিথি এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া বিশেষ অতিথি হিসাবে মিট দ্য প্রেসে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান। সভাপতিত্ব করেন ৪৪তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক পরিবহন প্রশাসক প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন।
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ইন-চার্জ) ড. আমানুর রহমানের সঞ্চালনায় মিট দ্য প্রেসে প্রক্টর প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. দেবাশীষ শর্মা, প্রেস প্রশাসক ড. মোঃ সাজ্জাদ হোসেন, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ, পরীক্ষা-নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ আবুল কালাম আজাদ, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোঃ নওয়াব আলী, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ মোঃ জাকির হোসেন, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মুন্সী সহিদ উদ্দীন মোঃ তারেক প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত কর্তাব্যক্তিরা বিশ্ববিদ্যালয়ে বিরাজমান বিভিন্ন সমস্যাগুলো নিয়ে সাংবাদিকদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন