সাতক্ষীরায় করোনা ভাইরাসে সাংবাদিকসহ ৯ জনের মৃত্যু
সাতক্ষীরায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সাংবাদিক সদরুল কাদির শাওন মারা গেছেন। সাতক্ষীরা বেসরকারি সিভি হাসপাতালে মঙ্গলবার (১৩ জুলাই) ভোরে তিনি মারা যান। এদিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরো একজন করোনায় মারা গেছেন। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন সাতজন।
সাংবাদিক সদরুল কাদির শাওন সাতক্ষীরা শহরের নারকেলতলা থানা ঘাটা ব্রিজ এলাকার বাসিন্দা। তিনি দৈনিক ভোরের পাতা পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন। ১২ দিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হন সদরুল কাদির শাওন। এরপর থেকে তিনি বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে শহরের সিভি হাসপাতালে ভর্তি করা হয় এই সাংবাদিককে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার (১২ জুলাই) দুপুর ১২টা থেকে থেকে মঙ্গলবার (১৩ জুলাই) ১২টা পর্যন্ত মৃতরা হলেন- মোজাম আলী সরদার (৬৬), আব্দুস সাত্তার (৬৫), জবেদ আলী (৭৫), মোশারফ হোসেন (৭৫), সরদার (৮০), সুফিয়া বেগম (৫৬) ও আসুরা বেগম (৪৮)।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মণ্ডল জানান, বর্তমানে ২৭৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ১৬ জন করোনা পজিটিভ। বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনায় একজন ও উপসর্গে ছয়জনের মৃত্যু হয়।
সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার জানান, ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় নয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন দুজন। সাতজন মেডিকেল কলেজ হাসপাতালে ও দুজন শহরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এমএসএম / জামান
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে
মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা
অভয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত