ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

আড়াইহাজারে নৈশ প্রহরীর হাতে নৈশ প্রহরী খুন


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩-১১-২০২২ দুপুর ১২:৩৫

আড়াইহাজরে  হোসেন (৬০) নামের বাজারের  এক নৈশ প্রহরীকে খুন করেছে অপর নৈশ প্রহরী।  বুধবার ভোর পৌনে চারটার দিকে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের উচিৎপুরা  বাজারে রুস্তমালির মুদি দোকানের সামনে এই ঘটনা ঘটে। নিহত হোসেন উপজেলার  আগুয়ান্দী গ্রামের মৃত মোঃ হাসিবের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়,  উচিতপুরা বাজারে নৈশ প্রহরী হিসেবে প্রতিরাতের মত আগুয়ান্দী গ্রামের হাসিবের ছেলে হোসেন ও একই গ্রামের মৃত গণি মিয়ার ছেলে হেসেন আলী বাজার পাহারা দিত।  ভোরের দিকে দৃই হোসেন  প্রহরীর  মধ্যে বাক বিতান্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় হোসেন আলী অপর পাহারাদার হোসেনকে টর্চ লাইট দিয়ে এলোপাথাড়ি আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে আড়াইহাজর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মোঃ হোসেন (৬০)কে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে আড়াই হাজার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশের সুরাতহাল রিপোর্ট প্রস্তুত করে। লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেলহাসপাতাল মর্গে প্রেরণ করেন। আড়াইহাজর থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, এ ব্যপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে আসামী পালিয়ে গেছে।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার