চন্দনাইশে এক রাতে কৃষকের চার গরু চুরি
চট্টগ্রাম চন্দনাইশে এক অসহায় কৃষকের চারটি গরু চুরি হয়েছে। ২৩ নভেম্বর বুধবার গভীর রাতে পৌরসভার ৪নং ওয়ার্ড রমজু বলির বাড়ীর মৃত আনজু মিয়ার ছেলে আবদুল আলীম (প্রকাশ) কালু মিয়ার গোয়ালঘর থেকে গরুগুলো চুরি হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৮ লক্ষ টাকা। জানা যায়, একটি সংঘবদ্ধ গরু চোরের দল বুধবার রাত ৩টার সময় পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ রমজু বলির এলাকার আবদুল আলীমের বাড়িতে হানা দেয়। এ সময়১৫ থেকে ১৫ জনের চোরের দল আবদুল আলীমের গোয়াল ঘরের তালা ভেঙে আনুমানিক ৮ লক্ষ টাকা মূল্যের ৫টি গরু নিয়ে যায়। উল্লেখ্য আবদুল আলীম কয়েকটি এনজিও থেকে ঋণ নিয়ে অস্টলিয়ান দুধের গরুগুলো ক্রয় করেন। গুরুগুলো চুরি হওয়াতে তিনি সহায় সম্বল হারিয়ে এখন পথে বসেছেন। এব্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো.আনোয়ার হোসেন জানান,গরু চুরি হওয়ার খবর শুনেছি। তবে উক্ত ব্যাপারে এখনো থানায় কেউ অবহিত কিংবা অভিযোগ করেননি।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান