ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ২৩-১১-২০২২ দুপুর ৩:৫৫
ফরিদপুরের সালথায় মোটরসাইকেল ও নছিমনের মূখোমূখি সংঘর্ষে জিহাদ মোল্যা (২০) নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার গট্টি ইউনিয়নের ফরিদপুর-সালথা সড়কের কসবাগট্টি চেয়ারম্যান বাড়ির রাস্তার মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত জিহাদ কৈজুরী ইউনিয়নের ঘোড়াদহ গ্রামের কাইয়ুম মোল্যার ছেলে।
 
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ সাদিক।
 
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দুপুরে প্রধান সড়ক দিয়ে পূর্ব দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে চেয়ারম্যান বাড়ির রাস্তা থেকে আসা নছিমনের মূখোমূখি সংঘর্ষ বেধে রাস্তার উপর ছিটকে পড়ে। এতে মোটরসাইকেলে থাকা জিহাদ মোল্যা, সোহেল শেখ (১৬) ও বন্যা আক্তার (১৪) আহত হয়। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে জিহাদ মোল্যা মারা যায়। বাকি দুজনের অবস্থা আশংকাজনক। এদিকে লোকজন আসার আগেই ঘাতক নছিমন চালক নছিমন নিয়ে পালিয়ে গেছে বলে জানা গেছে।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত