ঢাকা শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

শালিখায় সড়ক দুর্ঘটনায় নিহত ১


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ২৩-১১-২০২২ বিকাল ৫:৩৮

২৩ শে নভেম্বর বুধবার সকাল আনুমানিক ১১ টায় মাগুরা'র শালিখা উপজেলার ছয়ঘোরীয়া গ্রামের হাজমবাড়ি মোড় নামক স্থানে আকিজ জুট মিল কোম্পানির একটি ট্রাকের চাকায় পিস্ট হয়ে তারেক (৪৮) নামের একজন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। তিনি একজন ইউটিউবার।

ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শীরা সংবাদ মাধ্যমকে জানান, নিহত তারেক ছয়ঘরিয়া ভাড়া বাসা থেকে সীমাখালী বাজারের উদ্দেশ্যে হাজামবাড়ি এলাকার মোড়টি অতিক্রম করার সময় পেছন থেকে মাগুরা থেকে দ্রুতগতির আকিজ জুট মিল কোম্পানির ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে তার ব্যবহৃত বাইসাইকেলটি রাস্তার পাশে গেলেও নিহত তারেকের দেহটি প্রথম চাকায় পিষ্ট হয়ে ১৫/২০ হাত টেনে নিয়ে যায়,এবং ঘটনাস্থলে তারেক নিহত হয়।

ঘটনাস্থল থেকে শালিখা থানা পুলিশ আকিজ জুট মিল কোম্পানির গাড়ি ও নিহত তারেকের লাশ থানা হেফাজতে নিয়ে যান,তবে ঘাতক ট্রাকটি জব্দ হলেও চালক বা হেলপারকে আটক করা সম্ভব হয়নি।

এমএসএম / প্রীতি

ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ

সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত

অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র

বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন

রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১

দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত

কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত

রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা

ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন

কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি

শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম