দলে দলে সমাবেশে যোগ দিচ্ছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা
যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার উদ্দেশে সমাবেশস্থলে সকাল থেকেই দলে দলে যোগ দিচ্ছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। যশোরের বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন থেকে সারি সারি মিছিল নিয়ে সমাবেশস্থল যশোরের শামস উল হুদা স্টেডিয়ামে জড়ো হচ্ছেন তারা। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল থেকে স্লোগান এবং বাদ্যযন্ত্রের তালে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে গোটা শহর জুড়ে।
সরেজমিনে শহর প্রদক্ষিণ করে দেখা যায়, শহরের পালবাড়ি মোড়, মনিহার, চাচড়া মোড়, চাচড়া ডালমিল রোড দিয়ে নেতাকর্মীদের মিছিল নিয়ে দলে দলে যশোর স্টেডিয়ামের দক্ষিণ পাশে প্রবেশদ্বারে জড়ো হতে থাকেন। দূর-দূরান্তের নেতাকর্মীরা বাসযোগে এসেছেন সমাবেশস্থলে। তাদের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে শহরের বাইরে ২০টি স্পটে। শুধু যশোর নয় জেলার বাইরে ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, খুলনা থেকেও অসংখ্য নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন।
দলীয়ে সূত্রে জানা গেছে, বেলা ২টা থেকে যশোর স্টেডিয়ামে শুরু হবে জনসভা। সভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। যশোরবাসী এবং দক্ষিণাঞ্চলের জন্য নতুন বার্তা শোনার অধির অপেক্ষায় রয়েছেন দক্ষিণাঞ্চলবাসী।
শহর ঘুরে দেখা যায়, শহরের প্রত্যেকটি সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছেন। নেতাকর্মীদের মিছিল নিয়ন্ত্রণেও সহযোগিতা করছেন তারা। অন্যদিকে স্টেডিয়ামে ভিআইপি ফটক ও প্রবেশদ্বারে রয়েছে এসএসএফ, র্যাব, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল। সমাবেশস্থলে প্রবেশ করতে সকলকে নিবিড়ভাবে দেহ তল্লাশি করা হচ্ছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলীয় ব্যানারে ঢাকার বাহিরে প্রধানমন্ত্রীর এটিই প্রথম জনসভা। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে গোটা যশোর জেলা এখন নিরাপত্তার চাদরে ঢাকা। নেতাকর্মীরা বলছেন, আওয়ামী লীগের স্মরণকালে এটিই সবচেয়ে বৃহত্তম জনসমাবেশ হতে চলছে। বৃহত্তর যশোর জেলাসহ খুলনা বিভাগের ১০ জেলা থেকেও কয়েক লাখ নেতাকর্মী এ সমাবেশে যোগদান করবেন। ফলে এ জনসমাবেশ জনসমুদ্রে রূপ নেবে।
এমএসএম / এমএসএম
বোয়ালখালী সাংবাদিক ফোরাম - চট্টগ্রামের আত্মপ্রকাশ
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জ-এর ৫ম দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত
রাজস্থলীতে এ্যাম্ভুল্যান্সের চালক ডিউটি অবহেলায় রোগীবহন ভোগান্তি স্বীকার
ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপি নেতৃত্বে ভারতীয় প্রাসাধনী ও বাসুমতি চাল জব্দ
নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা প্রিন্সিপাল গ্রেপ্তার
রাজারহাটে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে তারেক মঞ্চের মতবিনিময় সভা, ১২ জুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
সেচ ব্যবস্থা উন্নয়নে বড় পরিকল্পনা বিএনপির: প্রধানমন্ত্রী
চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার
আমি সবার এমপি, সবার কল্যাণে কাজ করবো : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ