ঢাকা বৃহষ্পতিবার, ৪ জুন, ২০২৬

ঝিনাইদহে ভালোবেসে বিয়ের দুই মাসের মাথায় স্বামী-স্ত্রী’র আত্মহত্যা


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ২৪-১১-২০২২ দুপুর ২:৪৯

ভালোবেসে বিয়ের দুই মাসের মাথায় ঝিনাইদহের সদর উপজেলায় ফাঁসিতে ঝুলে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছে। রমজান ও মুক্তা ভালোবেসে প্রায় দুই মাস আগে ঘর পেতেছিলেন । কিন্তু সারাজীবন আর এক সঙ্গে থাকা হল না দুজনের। বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে
উপজেলার কালীচরণপুর ইউনিয়নের হাটবাকুয়া গ্রামের মাঠ থেকে স্বামী রমজান ও স্ত্রী মুক্তার ঝুলন্ত মরাদেহ উদ্ধার করেছে পুলিশ।  তাদের বুকে ও হাতে মেহেদী দিয়ে লেখা ছিল ‘আমি মুক্ত ও রুজিব। আমরা চলে যাচ্ছি। আমাদের মৃত্যুর জন্য পরিবার দায়ী। হাতে মেহেদি দিয়ে লেখা ছিল সব আমার মায়ের দোষ, আমরা চলে যাচ্ছি।
মৃত রমজান হোসেন রুজিব (২০) সদর উপজেলার তালতলা হরিপুর গ্রামের চমু শেখের ছেলে এবং মুক্তা খাতুন (১৮) হরিণাকুন্ডু উপজেলার বিন্নি গ্রামের গোলাম হোসেনের মেয়ে। রমজান হোসেন শহরের হামদহ এলাকার একটি মটর গ্যারেজে কাজ করত।
গ্রামবাসীরা জানায়, প্রায় দুই মাস আগে রমজান হোসেন প্রেমের সম্পর্কের জেরে পরিবারের অজান্তে মুক্তা খাতুনকে বিয়ে করে। এরপর থেকেই উভয় পরিবারের লোক তাদের সম্পর্ক মেনে নিচ্ছিল না। এ নিয়ে তাদের ও উভয় পরিবারের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে মুক্তা খাতুনকে তার বাবার বাড়িতে নিয়ে যাওয়া কথা ছিল। এরই জেরে রমজান ও মুক্তা গেল রাত ২ টার দিকে বাড়ি থেকে বের হয়। পরে সকালে বাড়ির পাশ্ববর্তি হাটবাকুয়া গ্রামের মাঠের একটি মেহগনি গাছ থেকে তাদের ঝুলন্ত মরাদেহ উদ্ধার করা হয়।
পাশের গ্রামের আখি খাতুন নামের এক নারী জানান, ছেলেটা দুই মাস হয়েছে বিয়ে করেছে। প্রথম দিকে  কয়েকদিন পর তাদের সম্পর্ক মেনে নিয়েছিল পরিবারের লোকজন। কিন্তু এর কয়েকদিন পর মেয়ের পরিবারের লোকজন ছেলের বাড়িতে আসলে শুরু হয় বিপত্তি। সেসময় থেকেই তারা আবার মুক্তা ও রুজিবের সম্পর্কে বাধা দিতে থাকে। পৃথক করে দিতে চায় তাদের। আজ মুক্তাকে নিয়ে যাওয়ার কথা ছিল বাবার বাড়ির লোকজনের।
কিন্তু  রমজান ও মুক্তা এক সাথে থাকতে চাই। এ জন্য হয়তো তারা আত্মহত্যা করেছে।
নিহতের বড় ভাই রবিউল ইসলাম শেখ বলেন, আমরা রাতের খাবার খেয়ে এক সাথে বসে অনেক গল্প হাসি টাট্টা করে যার যার রুমে ঘুমিয়ে পড়ি। সকালে খবর পাই তারা দুজন মাঠের একটি মেহগুনি গাছের ডালে রশিতে ঝুলে আত্মহত্বা করেছে । তিনি আরো জানান কেনো তারা এ কাজ করলো বলতে পারছিনা।
মেয়ের পরিবারের সদস্যরা জানান, দুই মাস আগে বিয়ে করেন তারা। বিয়ের আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। আজ আমাদের মেয়েকে এখান থেকে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু কেনো তারা আজ এ কাজ করলো জানি না ।
ঝিনাইদহের নারিকেলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ বিল্লাল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গাছের সঙ্গে মেয়ের ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় ওই স্বামী ও স্ত্রীর মরদেহ ঝুলছিল। পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যার ঘটনা বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

দুর্নীতির কারিগর আজিজের ফেনী বদলির খবরে জনমনে ক্ষোভ

ছয় জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১১ জনের

গাজীপুরে বাস চাপায় পিষ্ট হয়ে অটোরিকশা চালক-যাত্রী নিহত

আত্রাইয়ে আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি

আদমদীঘিতে ভ্যারাইটি স্টোরে অগ্নিকান্ড, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

বেনাপোলের বিশিষ্ট মাদক ব্যবসায়ী হযরত ইয়াবাসহ আটক

৪৫ বছর ধরে বিনামূল্যে গাছ দিয়ে বেড়াচ্ছেন মাদারীপুরে রাজন মাহমুদ

সমস্ত রাজনৈতিক দলকে কর্মকান্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল

রায়গঞ্জে ধর্ষণের আলামত নষ্টের অভিযোগ অস্বীকার করে নার্সের সংবাদ সম্মেলন

পতাকা বৈঠকেও মেলেনি সমাধান, বৃষ্টিতে ভিজে শূন্য রেখায় ‘ওরা ২৮ জন’

নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বৃদ্ধির দাবিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন

মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে সরকার, এলাকা পরিদর্শন করলেন চেয়ারম্যান

নাচোলে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন: ১ ঘণ্টা কার্যক্রম বন্ধ