ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বাবার সামনে ট্রাকচাপায় ছেলের মৃত্যু


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৫-১১-২০২২ দুপুর ১২:১৮

সাভারের আশুলিয়ায় ট্রাকচাপায় ইব্রাহিম খলিল মাহাদী (১২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে আশুলিয়ার বাইপাইল মোড়ের এ দুর্ঘটনা ঘটে। ইব্রাহিম খলিল মাহাদী উত্তরখান থানার সাব-ইন্সপেক্টর ফজলুর রহমানের ছেলে। পরিবারের সঙ্গে সে আশুলিয়ার কুটুরিয়ার নিপন হাউজিংয়ে বসবাস করত। সে শ্রীপুর এলাকার একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

পুলিশ জানায়, সকালে বাবার সঙ্গে মোটরসাইকেলে করে মাদ্রাসা থেকে বাড়িতে যাচ্ছিল ইব্রাহিম। নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় পৌঁছলে মোটরসাইকেলটি মাছের পানিতে স্লিপ করে। ফজলুর রহমান ছিটকে সড়কের বাইরে পড়লেও ইব্রাহিমকে পেছনে থাকা একটি ট্রাক এসে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

গণমাধ্যমকে এখবর নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আজিজুল হক। তিনি বলেন, ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

প্রীতি / প্রীতি

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ