‘সরকার ওষুধ দেয় না’ বলে তাড়িয়ে দেয় ডাক্তার : প্রতিবাদে এলাকাবাসীর সংবাদ সম্মেলন
সরকার ওষুধ দেয় না বলে তাড়িয়ে দেয় ডাক্তার নিজেই- এমনই অভিযোগ করে সংবাদ সম্মেলন করলেন এলাকাবাসী। আজ মঙ্গলবার (১৩ জুলাই) বিকেল ৩টায় লোহাগাড়ার কলাউজান ইউনিয়ন স্বাস্থ্য কর্মকর্তা সরোয়ার কামালের বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন করেন ইউনিয়নবাসী।
সংবাদ সম্মেলনে ইউনিয়নবাসী অভিযোগ করেন, প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবায় কোটি কোটি টাকা ব্যয় করলেও লোহাগাড়ার কলাউজানবাসী কোনো ওষুধের জন্য গেলে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ডাক্তার সরোয়ার কামাল সরকার প্যারাসিট্যালম ছাড়া কোনো ওষুধ দেয় না বলে এলাকাবাসীকে তাড়িয়ে দেন এবং সরকারি ওষুধ এই সরোয়ার কামাল বাইরে বিক্রি করারও অভিযোগ আছে। শুধু তাই নয়, বিক্রি করার সময় বেশ কয়েকবার ধরাও খেয়েছেন এলাকাবাসীর কাছে।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, এই ডাক্তার হাসপাতাল কক্ষের অর্ধেক ভবন বাইরের লোকজনকে ভাড়া দিয়েছেন এবং হাসপাতালের নিজস্ব জায়গা এক ব্যক্তিকে নার্সারি হিসেবে ভাড়া দিয়েছেন।
এলাকাবাসী সংবাদ সম্মেলনে আরো বলেন, হাসপাতালের পাশে সরোয়ার কামালের বাড়ি হওয়ার সুবাদে মাসে অফিস করেন মাত্র ৩-৪দিন এবং স্থানীয় জব্বর নামে সাংবাদিককে মাসোয়ারা দিয়ে সরোয়ার কামালের অপকর্ম মিডিয়া থেকে দূরে রেখেছেন। এমনকি আমরা কলাউজানবাসী সংবাদ সম্মেলনে আসার সময় ডাক্তার সরোয়ার কামালের সাঙ্গপাঙ্গোরা মারধর করার হুমকি প্রদান করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সিভিল সার্জন এবং স্থানীয় এমপির কাছে আমাদের আবেদন, এই অনিয়ম থেকে আমরা পরিত্রাণ চাই।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবীব জিতু বলেন, আমি এ বিষয়ে আসলে কিছুই জানতাম না। এখনই ব্যবস্থা নিচ্ছি।
লোহাগাড়া উপজেলার আরএমও আবু হানিফকে তার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল ও ক্ষুদেবার্তা দিয়েও সাড়া মেলেনি।
জামান / জামান
ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক
রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার
সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা
যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী
ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার
ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে
মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু
রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম
টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু