কুতুবদিয়ায় পানি ডুবির ঘটনা ও ডায়রিয়া রোগী বেড়েছে
কক্সবাজারের কুতুবদিয়ায় চলতি বছরের নভেম্বর পর্যন্ত পানিতে ডুবে অর্ধশতাধিক শিশুর মৃত্যু হয়েছে। অভিভাবকদের সচেতনতার অভাবে কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু মহামারি আকার ধারণ করছে। অভিভাবকরা সচেতন হলে এ মৃত্যু প্রতিরোধ করা সম্ভব বলে মনে করেন, কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা নাদিম।
তিনি বলেছেন, কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু আশঙ্কাজনক হারে বেড়েছে। গত ১১ মাসে মারা গেছে ৫১ জন শিশু। এই মৃত্যু প্রতিরোধযোগ্য। তার জন্য অভিভাবকদের সচেতন হতে হবে। সকাল থেকে দুপুর পর্যন্ত শিশুদের নজরে রাখতে হবে। কারণ এসময়ের মধ্যে বেশির ভাগ শিশু পানিতে পরার রেকর্ড রয়েছে। এ মৃত্যু প্রতিরোধে বাড়ির পাশে থাকা পুকুর, ডুবা ও নালা ইত্যাদির চাপাশে সবুজ বেষ্টনী তৈরি করে দিতে হবে। এলাকার মানুষকে সচেতন করতে জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে।
এছাড়া চলতি মৌসুমে কুতুবদিয়ায় ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে বলেও জানান তিনি। শিশুদের ডায়রিয়া থেকে বাঁচাতে বিশুদ্ধ পানি পান করানো সহ অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন এ স্বাস্থ্য কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত
বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে
নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
তাড়াশে জাতীয় যুব দিবস পালিত
কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯
শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান
ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী
এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২
উল্লাপাড়ার দুই শত বছরের ঐতিহাসিক দুর্গানগর মন্দিরে ৫ বছর ধরে পূজা বন্ধ
Link Copied