ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীর রাঙ্গাবালীতে 'চরাঞ্চলের উন্নয়নে শেখ হাসিনা' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২৫-১১-২০২২ দুপুর ৪:৩৭
"সমুদ্রের সুনিল অর্থনীতি বাংলাদেশকে ধনী দেশে পরিনত করবে/দেশ ঠিক আছে বিএনপির তলা ফেটেগেছে: নৌ পরিবহন প্রতিমন্ত্রী।"পটুয়াখালীর রাঙ্গাবালীতে 'চরা লের উন্নয়নে শেখ হাসিনা' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ ও রাঙ্গাবালী প্রেসক্লাবের আয়োজনে চরমোন্তাজ মানতা পল্লী মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
 
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিবুর রহমান মহিব, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কুদ্দুস আফরাদ, রাঙ্গাবালী প্রেসক্লাবের সভাপতি সিকদার জোবায়ের হোসেন। রাঙ্গাবালী উপজেলা নির্বাহী অফিসার মাশফাকুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগন। এর আগে মন্ত্রী মান্তাদের জন্য মুজিববর্ষের ৩০ ঘর উদ্বোধন করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন।
 
এসময় নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, একটা সময় সমুদ্রে আমাদের কোন অধিকার ছিলোনা। সমুদ্র যেতে হলে ভারত এবং মিয়ানমারের অনুমোতি নিয়ে যেতে হতো। এখন শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশ সমুদ্র জয় করেছে।
সমুদ্রের বুকে নতুন নতুন চর জেগে আরেকটি বাংলাদেশ তৈরী হচ্ছে। সমুদ্রের সুনিল অর্থনীতি বাংলাদেশকে ধনী দেশে পরিনত করবে। 
এসময় তিনি আরও বলেন, দেশের এতো উন্নয়নের পরেও মির্জা ফখরুল বলতেছে দেশ নাকি তলানির জুড়িতে পরিনত হয়েছে। দেশ যদি তলানির জুড়িতে পরিনত হয়ে যায় তাহলে বাংলার মানুষ আজকে যে খেয়ে পরে আছে, তারা কি খেয়ে পরে থাকতে পারতো? এতো উন্নয়ন কি হতো?
আসলে দেশ ঠিক আছে বিএনপির তলা ফেটেগেছে। 
কারণ তারা এত অন্যায় করেছে, এত হত্যাকাণ্ড করেছে, এতে মানুষ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। একারণে তারা নির্বাচনে আসতে ভয় পায়।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত