কেরানীগঞ্জে তারানগর ইউনিয়নে ঘাটারচরে ২৫ নভেম্বর গণহত্যা দিবস পালন
১৯৭১ সালের ২৫ নভেম্বর পাক হানাদার বাহিনী কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় গণহত্যা চালায়। একযোগে হত্যা করে ৫৭ জন মানুষকে। পুড়িয়ে দেয় বহু বাড়িঘর। দিনটিকে ঘাটারচরবাসী পালন করে গণহত্যা দিবস হিসেবে।মুক্তিযুদ্ধে কেরানীগঞ্জ এলাকার প্রতিরোধ যুদ্ধ ও তারানগর ঘাটারচর এলাকার গণহত্যার স্মরণে বৃহস্পতিবার বিকেলে ১নং ঘাটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন, এডভোকেট মোঃ এনামুল হক। সভাপতি , ৭১’র শহীদ পরিবার স্মৃতি সংসদ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সফল মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ কামরুল ইসলাম এমপি (ঢাকা-২) সভাপতিমন্ডলীর সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা মোঃ ইউসুফ আলী চৌধুরী সেলিম, সভাপতি কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ। হাজী আলতাফ হোসেন বিপ্লব, সাধারণ সম্পাদক কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ। আব্দুল জলিল ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। হাজী সফিউল আজম খান বারকু,সিনিয়র সহ-সভাপতি, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ। হাজী হাবিবুর রহমান হাবিব, চেয়ারম্যান, শাক্তা ইউনিয়ন।
অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মনির হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী। এ.কে.এম রফিকুল ইসলাম হিল্টন,যুগ্ন সাধারণ সম্পাদক কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ। হাজী আবু সিদ্দিক, সাবেক সদস্য, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ। বীর মুক্তিযোদ্ধা মোঃ নাজির হোসেন,সাবেক সদস্য কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ। বীর মুক্তিযোদ্ধা আজিজুল রহমান খান, সভাপতি তারানাগর ইউনিয়ন আওয়ামী লীগ। হাজী মোঃ মোক্তার হোসেন,সাধারণ সম্পাদক তারানগর ইউনিয়ন আওয়ামী লীগ, সহ মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় কেরানীগঞ্জবাসীর ত্যাগ ও ভূমিকা অনেক। কেরানীগঞ্জ থেকে মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম গেরিলা যুদ্ধ শুরু হয়। প্রতিরোধ যুদ্ধে কেরানীগঞ্জবাসীর অনেক অবদান ও ত্যাগ রয়েছে। মূলত ২ ঘন্টার প্রামাণ্য চিত্রে মুক্তিযুদ্ধের সময় কেরানীগঞ্জবাসীর ভূমিকা ও ত্যাগ তুলে ধরা হয়েছে।
তিনি আরো বলেন মানুষ কষ্টে আছে বর্তমান পরিস্থিতি ও বিশ্ব সংকটের কারণে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সংকটে পড়েছে দেশ। সাময়িক কষ্ট হলেও মানুষ আপনাদের ক্ষমতায় বসাবে না। বিএনপিকে দেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। সাবেক ডাকসু ভিপি আমান উল্লাহ আমানকে উদ্দেশ করে তিনি বলেন, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ চাইলে আমান উল্লাহ আমানকে অবাঞ্চিত করতে পারে।
বিশেষ অতিথীর বক্তব্যে বীর মুক্তিযুদ্ধা ইউসুফ আলী চৌধুরী সেলিম বলেন, বর্তমান সময়ের অনেক ছেলে মেয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে জানে না। তাদের জন্য কাজ করা উচিত। অন্তত কেরানীগঞ্জের প্রতিটি স্কুলে যদি প্রামান্য চিত্রটি প্রদর্শনের ব্যবস্থা করা হয় তাতে ছেলে মেয়েরা সঠিক ইতিহাস জানবে।
তারানগর ঘাটারচরে গণহত্যা দিবস উপলক্ষে স্থানীয় মসজিদ ও মাদ্রাসায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। কাঙ্গালী ভোজের আয়োজন করে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান।
এমএসএম / এমএসএম
চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী
গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি
জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে
মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান
বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান
ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ
ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ
অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন
মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন
মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন