জুড়ীতে করোনা প্রতিরোধক বুথের উদ্বোধন
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় করোনা ভাইরাস থেকে পথচারীদের সুরক্ষা এবং জনসচেতনতার লক্ষ্যে করোনা প্রতিরোধক বুথ উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের উদ্যোগে আজ মঙ্গলবার (১৩ জুলাই) সকালে এ বুথ স্থাপনের উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রনজিতা শর্মা।
করোনা প্রতিরোধক এই বুথে হাত পরিষ্কারসহ পুরাতন মাস্ক রেখে বিনামূল্যে নতুন মাস্ক নেয়ার সুব্যবস্থা আছে। উপজেলা পরিষদের সম্মুখ, কামিনীগঞ্জ বাজার ও ভবানীগঞ্জ বাজারে এসব বুথ স্থাপন করা হয়।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, ইউপি সদস্য ফয়জুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান সুমন, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হুমায়ূন রশীদ রাজি, জুড়ী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আহমদ, সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান নোমান, সহ-সম্পাদক ইকবাল খান, সদস্য সায়েম জাফর ইমামী, সালমান আফরাজ, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, প্রচার সম্পাদক মো. বেলাল হোসাইন, জুড়ী কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক তাপস দাস, সাবেক সভাপতি এ আর সাজেদ প্রমুখ।
এমএসএম / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied