ঢাকা রবিবার, ১৭ মে, ২০২৬

আত্রাইয়ে আওয়ামীলীগের প্রতিবাদ মিছিলে ককটেল হামলার অভিযোগ


আত্রাই প্রতিনিধি photo আত্রাই প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১১-২০২২ বিকাল ৫:১১

নওগাঁর আত্রাইয়ে আওয়ামীলীগের প্রতিবাদ মিছিলে ককটেল হামলার অভিযোগ ওঠেছে। ওই হামলায় চারজন আহত হয়েছে বলে দলীয়ভাবে দাবি করা হয়েছে। ঘটনাস্থল থেকে দু’টি বিস্ফোরিত এবং একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ উপজেলা সদরের আত্রাই সেতুর কাছে। 

আত্রাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী বলেন,শুক্রবার সন্ধায় উপজেলার পাঁচুপুর গ্রামে বিএনপির লোকজন আওয়ামীলীগের নেতা-কর্মীদের উপর হামলা চালিয়ে কয়েকজনকে আহত করে। ওই হামলার প্রতিবাদে শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ থানা আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতা-কর্মী নিয়ে দলীয় অফিস থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি আত্রাই সেতুর কাছে পৌছলে বিএনপি’র লোকজন পরপর তিনটি ককটেল নিক্ষেপ করে। এতে দু’টি ককটেল বিস্ফোরিত হয়ে আমাদের চারজন নেতা-কর্মী আহত হয়েছে বলে দাবি করেন সম্পাদক আক্কাস আলী। এঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। 

আত্রাই উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুল জলিল চকলেট বলেন,আগামী ৩ডিসেম্বর রাজশাহী মহা সমাবেশে এই এলাকা থেকে বিএনপির নেতা-কর্মীরা অংশ নেবে।সেই প্রোগ্রামকে ব্যহত করতে এবং বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ভীতি সৃষ্টির লক্ষে আওয়ামীলীগের নেতা-কর্মী নিজেরাই ককটেল নিক্ষেপ করেছে। এছাড়া আওয়ামীলীগের লোকজন পাঁচুপুর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক বাবু হোসেনের একটি দোকানের সাটারও ভাংচুর করেছে বলে দাবি করেন তিনি। 

আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার বলেন,শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ আত্রাই সেতুর নিকট থেকে তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দু’টি কিস্ফোরিত এবং একটি অবিস্ফোরিত ককটেল রয়েছে।#  

আত্রাইয়ে আওয়ামীলীগ নেতা-কর্মীদের উপর হামলার অভিযোগে বিএনপির ৫৫নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দুইজন গ্রেপ্তার 

আত্রাই (নওগাঁ) প্রতিনিধঃ নওগাঁর আত্রাইয়ে আওয়ামীলীগ নেতা-কর্মীদের উপর হামলার অভিযোগে ১০জন এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা আরো ৪০/৪৫জনসহ মোট ৫৫জন বিএনপির নেতা-কর্মীদের আসামী করে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়ন শ্রমীকলীগের সহ-সভাপতি কাউসার ইসলাম বাদী হয়ে আত্রাই থানায় এই মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে থানাপুলিশ রাতেই অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

ইউনিয়ন শ্রমীকলীগের সহ-সভাপতি কাউসার ইসলাম বলেন,শুক্রবার বিকেলে পাঁচুপুর উচ্চ বিদ্যালয় মাঠে ওয়ার্ড আওয়ামীলীগের বর্ধিত সভা ছিল। সভা শেষে রাত অনুমান ৭টা নাগাদ স্থানীয় দলীয় নেতা-কর্মীদের নিয়ে চা পান করছিলেন। এসময় আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী মহা সমাবেশের বিষয় নিয়ে বিএনপি নেতা-কর্মীরা আমাদেরকে এবং আওয়ামীলীগ দলীয় নেতা-কর্মীদের নিয়ে গালা-গালি করছিল। নিষেধ করায় বিএনপির লোকজন আমাদের উপর হামলা করে। এতে তিনিসহ তিন জন আহত হন। এঘটনায় শুক্রবার রাতেই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। 

আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার বলেন,হামলার অভিযোগে কাউসার ইসলাম বাদী হয়ে এজাহারনামীয় ১০জন এবং অজ্ঞাতনামা আরো ৪০/৪৫ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে রাতেই অভিযান চালিয়ে পাঁচুপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে হান্নান (৪০) এবং মধুগুরনই গ্রামের ইউসুফ আলীর ছেলে বাহাদুর (৪০) কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রীতি / প্রীতি

বোয়ালখালী সাংবাদিক ফোরাম - চট্টগ্রামের আত্মপ্রকাশ

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জ-এর ৫ম দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

রাজস্থলীতে এ্যাম্ভুল্যান্সের চালক ডিউটি অবহেলায় রোগীবহন ভোগান্তি স্বীকার

ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপি নেতৃত্বে ভারতীয় প্রাসাধনী ও বাসুমতি চাল জব্দ

নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা প্রিন্সিপাল গ্রেপ্তার

রাজারহাটে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে তারেক মঞ্চের মতবিনিময় সভা, ১২ জুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সেচ ব্যবস্থা উন্নয়নে বড় পরিকল্পনা বিএনপির: প্রধানমন্ত্রী

চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

আমি সবার এমপি, সবার কল্যাণে কাজ করবো : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

কক্সবাজারে ট্রাফিক পুলিশ ও দালালদের চাঁদার রাজত্ব