আত্রাইয়ে বিষক্রিয়ায় কৃষকের মৃত্যু দাবি পরিবারের
নওগাঁর আত্রাইয়ে ভূট্রা ক্ষেতে কিটনাশক স্প্রে করার সময় বিষক্রিয়ায় ইসরাফিল মোল্লা (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে পরিবার। এঘটনায় আত্রাই থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।পরে থানাপুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ইসরাফিল রাজশাহীর বাগমারা উপজেলার বড়মাধাইমুড়ি গ্রামের ইয়াছিন আলীর ছেলে।
ইসরাফিলের ছেলে জামিরুল মোল্লা বলেন,গত বৃহস্পতিবার সন্ধার একটু আগে পার্শ্ববতি আত্রাই উপজেলার ব্রজপুর মাঠে নিজস্ব ভূট্রার ক্ষেতে কিটনাশক স্প্রে করার জন্য যান তা বাবা ইসরাফিল মোল্লা। এর পর রাতে আর বাড়ীতে ফিরে আসেনি। পরের দিন শুক্রবার সন্ধান করতে গিয়ে ভূট্রা ক্ষেতে মৃত্যু অবস্থায় পরে থাকতে দেখে সেখান থেকে লাশ বাড়ীতে নিয়ে আসি। তিনি বলেন, কিটনাশক স্প্রে করার সময় মূখে মাস্ক এবং পায়ে স্যান্ডেল ছিলনা। ফলে বিষক্রিয়ায় মৃত্যু হতে পারে বলে জানান তিনি। এঘটনায় ইসরাফিলের স্ত্রী কারিমা খাতুন থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।
আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার বলেন,ইসরাফিলের মৃত্যুর ঘটনায় স্ত্রী বাদী হয়ে অপমৃত্যু মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর সঠিক কারন জানা যাবে।
প্রীতি / প্রীতি
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু