বিপিএমসিএ'র নতুন কমিটি: মুবিন খান সভাপতি আনোয়ার খান সাধারণ সম্পাদক
বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের (বিপিএমসিএ) ১৪ তম সাধারণ সভা আজ রাজধানীর হোটেল ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
আগামী ২০২৩ ও ২০২৪ এই দুই বছরের জন্য ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান নবগঠিত কার্যনির্বাহী কমিটির সভাপতি ও আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খানএমপি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সহ-সভাপতি পদে ইস্টার্ণ মেডিকেল কলেজের চেয়ারম্যান ড. শাহ মোঃ সেলিম, গ্রীণ লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ মঈনুল আহসান, পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক মিসেস সামসুন নাহার নির্বাচিত হয়েছে। তায়রুননেছা মেমোরিয়াল মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুল হক অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছে।
যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুল আহসান সরকার, গাজী মেডিকেল কলেজের ও হাসপাতালের চেয়ারম্যান ডাঃ গাজী মিজানুর রহমান, ইষ্ট ওয়েষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মিসেস উলফাত জাহান মুন। সাংগঠনিক সম্পাদক গাজীপুর সিটি মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ রিফায়েতউল্লাহ শরীফ।
এছাড়াও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন, সিরাজগঞ্জ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এম এ মুকিত, রংপুর প্রাইম মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা হায়দার, ইনস্টিটিউট অব এ্যাপ্লাইড হেলথ সায়েন্সেস -এর চেয়ারম্যান আহমেদ ইফতেখারুল ইসলাম। শিক্ষা, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের চেয়ারম্যান মিসেস নীলু আহসান, আইন বিষয়ক সম্পাদক টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম। কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজের চেয়ারম্যান ডাঃ মোঃ মোয়াজ্জেম হোসেন, মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান আফরোজা খান রিতা এবং ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ডাঃ মোঃ আব্দুল হাই চৌধুরী।
সাদিক পলাশ / সাদিক পলাশ
পবিপ্রবির শিক্ষার্থীকে মারধর-ছাত্রী হেনস্তা, স্থানীয়দের বিরুদ্ধে মামলা
বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উপলক্ষে ইউএপিতে দেশের বিশিষ্ট ফার্মাসিস্টদের সম্মাননা
নিরাপদ খাদ্য নিশ্চিতে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধের আহ্বান পবিপ্রবি উপাচার্যের
ডিআইইউতে নিষিদ্ধ ছাত্রলীগের সম্পৃক্ততা প্রমাণিত হলে বহিষ্কার করার দাবি, উপাচার্যকে স্মারকলিপি
কুবির নজরুল হলে ড্রেন অব্যবস্থাপনা, ভোগান্তিতে শিক্ষার্থীরা
গণ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ফার্মাসিস্ট দিবস পালিত
যশোর পলিটেকনিকে ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রশিবিরের হেল্প ডেস্ক
শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থীকে বিশেষ অনুদান দেবে মন্ত্রণালয়
বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষা টেকসই উন্নয়নের চালিকাশক্তি
৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক
১৮তম বিজেএসে সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ে নীলফামারী জেলা ছাত্রকল্যাণ সমিতির আত্মপ্রকাশ ও নবীনবরণ