কুতুবদিয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতায় ইয়েস কার্ড পেল ২৮ জন হাফেজ
হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কুতুবদিয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ৬ষ্ঠ হিফজুল কুরআন প্রতিযোগিতায় জেলা পর্যায়ে অংশ গ্রহণের জন্য ইয়েস কার্ড পেয়েছে ২৮ জন হাফেজে কুরআন। তাদের মধ্যে রয়েছেন ৫,১০,২০ ও ৩০ পারা মুখস্থ করা হাফেজ।
২৬ নভেম্বর (শনিবার) হোটেল সমুদ্র বিলাস হল রুমে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে সনদ প্রদান করা হয়। জানা যায়, মোট ১৩২ জন প্রতিযোগীর অংশ গ্রহণে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তারমধ্যে ২৮ জন হাফেজ ইয়েস কার্ড পেয়েছেন। তাঁরা জেলা পর্যায়ে অংশ নিবেন।
হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কুতুবদিয়া উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা ছানা উল্লাহ'র সভাপতিত্বে অনুষ্ঠিত হিফজুল কুরআন প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম ইসলামিয়া তাহফিজুল কুরআন একাডেমির পরিচালক আলহাজ্ব মাওলানা হাফেজ আলিমুল হক চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি, কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, ওলামা পরিষদ সভাপতি ও কুতুব শরীফ দরবারের যুগ্ম পরিচালক আলহাজ শাহাজাদা জিল্লুল করিম, বড়ঘোপ ইউপির চেয়ারম্যান আবুল কালাম, উত্তর ধুরুং ইউপির সাবেক চেয়ারম্যান আ,স,ম শাহরিয়ার চৌধুরী।
প্রীতি / প্রীতি
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার