মাদারীপুরে শুরু হলো ডিজিটাল উদ্ভাবনী মেলা
মাদারীপুরে দুইদিন ব্যাপী শুরু হয়েছে ডিজিটাল উদ্ভাবনী মেলা। রবিবার (২৭ নভেম্বর) সকালে শহরের লেকেরপাড় স্বাধীনতা অঙ্গনে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে এই মেলার শুভ উদ্বোধন করেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি। পরে তিনি মেলার স্টলগুলো ঘুরে দেখেন।
‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এই শ্লোগানে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন এর সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, সিভিল সার্জন ডা. মুনীর আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পল্লব কুমার হাজরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শিমুল কুমার সাহা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: মনিরুজ্জামান ফকির। এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তা, সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ সহ অনেকেই।
মেলায় শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, সরকারি অফিস সমূহ এবং তরুণ উদ্ভাবকদের স্টলসহ মোট ১৯টি স্টল স্থাপিত হয়েছে। মেলা চলবে ২৭ ও ২৮ নভেম্বর সকাল ৯ টা থেকে রাত ৮টা পর্যন্ত। মেলায় ডিজিটাল কৃষি সম্প্রসারণ নামে একটি সেবা বুথ রয়েছে। এছাড়াও মেলা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রীতি / প্রীতি
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা