ঢাকা বৃহষ্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

পাথরঘাটায় বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি


ইব্রাহীম খলীল, পাথরঘাটা photo ইব্রাহীম খলীল, পাথরঘাটা
প্রকাশিত: ২৭-১১-২০২২ বিকাল ৬:৮

বরগুনার পাথরঘাটায় বিএনপি নেতা অ্যাড. সগির হোসেন লিয়ন এর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা বাড়িতে থাকা লোকজনের হাত-পা বেঁধে দেশীয় অস্ত্র দিয়ে জিম্মি করে নগদ টাকা স্বর্ণালংকার কম্মল, এলইডি টিভি সহ গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নেয়।

পাথরঘাটা পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের হাজী জালাল উদ্দিন মহিলা কলেজের সামনে শনিবার ভোর রাত তিনটা থেকে চারটা পর্যন্ত এঘটনা ঘটে, বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় কাউন্সিলর মঞ্জুর রশিদ সুমন।

অ্যাড. সগির হোসেন লিয়ন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী, ডাকাতির ঘটনা তিনি তার পার্সোনাল ফেইসবুক আইডি থেকেও প্রচার করেছেন।

জানা যায়, শনিবার রাতের খাবার খেয়ে সগির হোসেন লিয়ন এর বাবা আব্দুর রাজ্জাক, মা আমেনা বিবি, বোন সাবিনা বেগম, ভাইজি রিভা ও ভাগিনা সাদিক রাতের খাবার খেয়ে রাত ১১.৩০ মিঃ এর দিকে ঘুমিয়ে যায়। এরপর রাত ২.৩০ মিঃ এর দিকে একটি বিকট শব্দ পেয়ে ঘুম থেকে জেগে ঘরের লাইট জ্বালিয়ে সব কিছু ঠিকঠাক দেখে আবার ঘুমিয়ে পরে। রাত তিনটার দিকে জানালার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্র দিয়ে ঘরের সকলকে জিম্মি করে।

সাবিনা বেগম জানান, ঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে আমার বাবা আব্দুর রাজ্জাক ও ভাইয়ের মেয়ে ইভাকে বেঁধে গলায় রামদা ধরে আধুনিক কাঁটার মেশিন দিয়ে আলমারির তালা কেটে নগদ টাকা, আড়াইভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এছাড়াও একটি এলইডি টিভি ও তিনটি কম্বল নিয়ে যায়। তিনি আরো জানান, ৬ জন মুখোশ পরে ঘরে প্রবেশ করে। তবে তাদের কাউকে চিনতে পারেননি।

কাউন্সিলর মঞ্জুর রশিদ সুমন জানান, বাড়ির মুল ফটকের গেট ভেঙ্গে, ঘরের গ্রীল কেটে সংঘবদ্ধ চক্র ঘরে প্রবেশ করে। ডাকাতরা সাউন্ড লেস কাঁটার মেশিন ব্যাবহার করে তালা কেটেছে। এর আগে পাথরঘাটা পৌর শহরে এমন ঘটনা ঘটেনি।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সঞ্জয় মজুমদার জানান, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। যথাযথ গুরুত্ব দিয়েই বিষয়টির তদন্ত চলছে। আশা করি দ্রুতই দুর্বৃত্তদের আটক করতে আমরা সক্ষম হবো।

প্রীতি / প্রীতি

গণভোটের বিরুদ্ধে গিয়ে বিএনপি শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছেঃ নাসীরুদ্দীন পাটওয়ারী

আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানে পর্যটকের ঢল

পিকআপ নিয়ে করত চুরি-ডাকাতি; আন্ত:জেলা চক্রের ৩সদস্য গ্রেপ্তার

অভয়নগরে মানসিকভাবে অসুস্থ যুবক নিখোঁজ, থানায় জিডি

পেকুয়ার রাজাখালীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

নওয়াপাড়ায় বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ

ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত

গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবিধান

নাগেশ্বরীতে ২শত ৪৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো এম.পি

রাণীশংকৈল হাসপাতালে সাপে কাটা রোগীর নেই অ্যান্টিভেনম, দুশ্চিন্তায় এলাকাবাসী

নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা

শেরপুরে নদীর ব্রীজ ধ্বসে পড়ায় ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগে