ঢাবি কারুশিল্প বিভাগের শিক্ষার্থী রেজাউল করিম রিজনের একক শিল্পকর্ম প্রদর্শনী শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয় কারুশিল্প বিভাগের এম. এফ. এ. ব্যাচের শিক্ষার্থী রেজাউল করিম রিজনের 'কারূপ' শীর্ষক প্রথম একক কারুশিল্প প্রদর্শনী আজ ২৭ নভেম্বর ২০২২ রবিবার চারুকলা অনুষদের জয়নুল গ্যালারীতে শুরু হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫ দিনব্যাপী এই একক কারুশিল্প প্রদর্শনীর উদ্বোধন করেন।কারুশিল্প বিভাগের চেয়ারপার্সন ফারহানা ফেরদৌসি-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চারুকলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক শিশির কুমার ভট্টাচার্য।
প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল কারুশিল্পী রেজাউল করিম রিজনকে তার শিল্পকর্মের জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, যেকোন সাধারণ বিষয়কে একজন শিল্পী তার অন্তর, দক্ষতা ও সৃজনশীলতা দিয়ে শিল্পকর্মকে মানুষের কাছে উপভোগ্য করে তোলে। শিল্প, শিল্পী ও সৃষ্টি একটি শব্দ আরেকটি শব্দের সঙ্গে গাঁথা। এ ধরনের প্রদর্শনীর মধ্য দিয়ে শিল্পী নিজেকে আরও বিকশিত করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, এই প্রদর্শনীতে ৫৫টি কারুশিল্পকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনী চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি ও উন্মুক্ত প্রাঙ্গণে আগামী ১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
প্রীতি / প্রীতি
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?