ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

মহাখালী রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আহত যুবকের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-১১-২০২২ দুপুর ১২:৩

রাজধানীর মহাখালী রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আহত বদরুল আলম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান তিনি।

বদরুল আলমকে উদ্ধার করে নিয়ে আসা পথচারী মেহেদী হাসান বলেন, গতকাল (রোববার) সন্ধ্যা ৭টার দিকে মহাখালী রেল ক্রসিং দিয়ে পার হওয়ার সময় কমলাপুরগামী ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন বদরুল। পরে আমরা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৮টায় মারা যান তিনি। নিহত বদরুল আলমের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার কাঞ্চনপুর গ্রামে। তিনি ওই এলাকার আব্দুর সবুরের ছেলে।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, গতকাল (রোববার) সন্ধ্যায় মহাখালী ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আহত যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যায় সে। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে আছে। বিষয়টির রেলওয়ে থানাকে জানানো হয়েছে।

এমএসএম / এমএসএম

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি