ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

আর্থিক সংকটে প্রতিবন্ধী আলেপের লেখাপড়া বিঘ্নিত মানবিক সহায়তার আবেদন


বুলবুল আহমেদ, মান্দা photo বুলবুল আহমেদ, মান্দা
প্রকাশিত: ২৮-১১-২০২২ দুপুর ১২:২৭

প্রতিবন্ধী আলেপ তার লেখাপড়া চালিয়ে যেতে সহৃদয় ব্যক্তিদের নিকট আর্থিক সহায়তা চেয়েছেন। প্রতিবন্ধী আলেপ উপজেলার পরানপুর ইউপির দাওয়াইল গ্রামের হতদরিদ্র জিয়াউর রহমানের বড় ছেলে। প্রতিবন্ধী আলেপ পরানপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।সে বিজ্ঞান বিভাগ নিয়ে লেখাপড়া করছেন। 

তার ভবিষ্যত উজ্জল করতে অদম্য শক্তি ও মনোবল নিয়ে লেখাপড়া রীতিমত চালিয়ে যাচ্ছেন। কিন্তু তাঁর বাবা-মা গরিব হওয়ার কারণে বই গাইড কিনে দিতে পারছেন না বাবা-মা লেখাপড়া করাতে না চাইলেও সে নিজের উদ্যোগে লেখাপড়া চালিয়ে যাচ্ছে।অন্য দু-চারটা সুস্থ ছেলেদের মত বাঁচতে চায়। সে তাঁর ভবিষ্যত জীবনকে কাজে লাগিয়ে নিজের মত বাঁচার আকুতি জানান।

সে জন্ম গত ভাবে ছোট আকৃতির মানুষ। মাত্র তিন ফিট তাঁর উচ্চতা। ভালভাবে চলাফেরাও করতে পারে না। হাঁটতে অনেক কষ্ট হয়। একটু হাঁটতে গেলে হাঁপিয়ে উঠেন। কাছে থেকে দেখলে অনেক কষ্ট লাগবে।

প্রতিবন্ধী আলেপ জানান, ভাই আমি অনেক কষ্ট করে বেঁচে আছি।ভালভাবে চলাফেরা করতে পারি না। দুই পা সোজা করে দাঁড়াতে পারি না।অনেক কষ্ট করে স্কুলে যাই। অভাবের সংসারে ঠিকমত ভাল মন্দ কিছু খেতে পারি না।নিজের কাছে অনেক কষ্ট লাগে। আগামী ২০২৩ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিবো।লেখাপড়া করার জন্য নোট-গাইড কিছুই কিনতে পারিনি।

আমার যদি কেউ দায়িত্ব নিত তাহলে লেখাপড়া করার সুযোগ হত। এছাড়াও লেখাপড়া করার জন্য সহৃদয় ব্যক্তিদের নিকট সহযোগিতা কামনা করছি। আমার বিকাশ নাম্বার ০১৩০১-৯৪৫৯৫১।

এব্যাপারে পরানপুর ইউপির চেয়ারম্যান ও পরানপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহফুজুর রহমান উজ্জল জানান, অনেক কষ্টে চলাফেরা

করেন আলেপ।সে ঠিকমত হাঁটতে পারে না।কিন্তু তার লেখাপড়া করার অনেক সখ। ছাত্র হিসাবেও মোটামুটি ভাল।বিজ্ঞান বিভাগে নিয়ে সে লেখাপড়া করছেন। অর্থিক সহযোগিতা পেলে ভবিষ্যতে সে অনেক ভাল করবে।

প্রীতি / প্রীতি

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন