কুতুবদিয়ায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আগামী ১০ ডিসেম্বর জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে কুতুবদিয়া উপজেলা বিএনপি, সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলা গেইটস্থ অস্থায়ী কার্যালয়ে এ সভা আয়োজন করে কুতুবদিয়া উপজেলা বিএনপি।
কুতুবদিয়া উপজেলা বিএনপির সভাপতি কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিনিয়র নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
বক্তরা বলেন, জিয়া মোদের শিখিয়ে গেছে,সংগ্রাম করে বাঁচতে হবে। সঠিক জায়গায় গিয়ে যুদ্ধ করে জীবন দিতে হবে। শেখ হাসিনা দীর্ঘদিন ধরে ক্ষমতা আটকে ধরার জন্য মানুষকে জিম্মি করে রেখেছে। এই হাসিনা সরকারকে বিদায় না করলে ১৮ কোটি মানুষ শান্তি পাবেনা। দেশ নেত্রী খালেদা জিয়ার মুক্তি হবেনা।তারেক জিয়া দেশে ফিরতে পারবে না।
এ সরকার মিথ্যা মামলা দিয়ে দেশ নায়ক তারেক রহমানকে দেশে আসতে দিচ্ছে না। কক্সবাজারের কৃর্তী সন্তান সালাহউদ্দিন আহমেদকে গুম করে ফেলে দেয়া হয়েছিল ভারতের সীমান্তে। কিন্তু মেরে ফেলতে পারেনি। মহান আল্লাহ বাচিয়ে রেখেছেন। তাঁর কর্মী হিসেবে ঢাকায় গিয়ে বুঝিয়ে দিতে চাই আমরা পারি।
যে কোনো মূল্যে ঢাকা বিভাগীয় গণসমাবেশকে সফল করতে নেতাকর্মীদের আহবান জানান বক্তারা।
প্রীতি / প্রীতি
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার