ঢাকা বৃহষ্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

মান্দায় সাবেক ইউপি সদস্যের মারপিটে প্রধান শিক্ষক আহত


বুলবুল আহমেদ, মান্দা photo বুলবুল আহমেদ, মান্দা
প্রকাশিত: ২৯-১১-২০২২ বিকাল ৫:২২

নওগাঁর মান্দায় সাবেক ইউপি সদস্য সায়েম ইসলামের মারপিটে এক শিক্ষক আহত হয়েছে। গত সোমবার (২৮ নভেম্বর) বিকালে উপজেলার প্রসাদপুর ইউপির গোটগাড়ী বাজারে এই মারপিটের ঘটনা ঘটে। সোমবার রাতে প্রধান শিক্ষক বাদী হয়ে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্ত সাবেক ইউপি সদস্য প্রসাদপুর ইউপির ইনায়েতপুর গ্রামের মৃত আহাদ আলীর ছেলে। আহত শাহ জামাল হক গোটগাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইনায়েতপুর গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে।জানাগেছে, গোটগাড়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মনোনয়ন ফরম জমাদানের বিষয় নিয়ে সাবেক ইউপি সদস্য সায়েম ইসলামের সঙ্গে বাক-বিতন্ডা হয়। 

এসময় উক্ত প্রতিষ্ঠানে সাবেক ইউপি সদস্য প্রতিষ্ঠানে প্রবেশ করে বাইরের গেট আটকিয়ে দিয়ে প্রধান শিক্ষককে লাঞ্চিত করেন এবং মোটরসাইকেলের চাবি কেড়ে নেয়। এই ঘটনার পর প্রধান শিক্ষককে দেখে নেওয়ার হুমকি দিয়ে বিদ্যালয় ত্যাগ করেন সাধারণ অভিভাবক সদস্য পদের প্রার্থী সায়েম ইসলাম।

এ ব্যাপারে গোটগাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ জামাল হক জানান, গত ২৩ নভেম্বর মনোনয়ন ফরম জমাদানের শেষ দিন ছিল। সেইদিন নির্ধারিত সময় শেষে সাবেক ইউপি সদস্য সায়েম মনোনয়ন ফরম জমা দিতে স্কুলে আসেন। নির্ধারিত সময় শেষ হওয়ায় ফরম জমা নিতে না চাইলে গায়ের জোরে আমার মোটরসাইকেলের

চাবি কেড়ে নিয়ে লাঞ্চিত করেন। ঘটনাটি আমি তাৎক্ষণি ভাবে ম্যানেজিং কমিটির ভোটের প্রিজাইডিং অফিসার আব্দুল লতিফকে অবহিত করি। এরপর ফরমে সময় উল্লেখ করে ফরমটি জমা নিই। এই ঘটনার জের ধরে গত সোমবার বিকালে গোটগাড়ী বাজারের নাহিদ স্টুডিও এর সামনে আমাকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে রক্তাক্ত জখন করে।

পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। চিকিৎসা শেষে থানায় গিয়ে সায়েমসহ অজ্ঞাত ৫/৬ জনের নামে অভিযোগ করেছি। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল লতিফ বলেন, স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনের জন্য নির্ধারিত সময়ের পর মনোনয়ন ফরম জমা দেওয়াকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারপিটের ঘটনা ঘটেছে বলে জানতে
পারি ।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর -এ- আলম সিদ্দিকী বিপিএম বলেন, স্কুলের প্রধান শিক্ষককে মারপিটের ঘটনায় প্রধান শিক্ষক শাহ জামাল বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেছেন। তদন্ত করে ব্যাবস্থা গ্রহণ করা হবে।

 

প্রীতি / প্রীতি

মুরাদনগরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

ডামুড্যায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

হাকিমপুরে ঔরসজাত কন্যাকে ধর্ষণচেষ্টায় অভিযুক্ত পিতা আটক

ডামুড্যায় শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ পাঠ করান: শরীয়তপুরের জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম

নওয়াপাড়া মডেল কলেজে শিক্ষা বোর্ড চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন

তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে নিষেধ, সাংবাদিকদের অনুষ্ঠান বয়কট

সঠিক জ্ঞানি আর মানবিক মানুষ হতে না পারলে ভবিষ্যত অন্ধকার-চবি'র ভিসি

ধামইরহাটে হজ যাত্রা উপলক্ষে দোয়া ও বিদায় অনুষ্ঠিত

সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

চোরাই কারবারির গড ফাদার সামিদুলের পয়েন্টে র‌্যাব অভিযান"৫১৫পিস ইয়াবাসহ গ্রেফতার এক

মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

মাদার্শায় বাগানে বসে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ আটক ৩