আ'লীগ পালিয়ে যাবার দল নয় : শেখ সেলিম এমপি
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, আওয়ামী লীগ পালিয়ে যাবার দল নয়। এই দলের নেতৃত্বেই এই দেশ স্বাধীন হয়েছিলো।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তিনি বিএনপিকে একটি সন্ত্রাসী ও মৌলবাদী দল হিসেবে উল্লেখ করেন।
এ সম্মেলন সফল করার জন্য দলীয় সকল নেতাকর্মীদের পাশাপাশি প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। তিন বছর পরপর সম্মেলন হবার কথা থাকলেও দীর্ঘ ৭ বছর পর এবার কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, এস,এম কামাল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নার্গিস রহমান এমপি।
সম্মেলনে বীরমুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেনকে সভাপতি এবং কাজী জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।
এরআগে উপজেলা চত্বরে অনুষ্ঠিত সম্মেলনে উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক এবং প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান।
প্রীতি / প্রীতি
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান