জুড়ী উপজেলা ছাত্রলীগের কমিটির ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার
মৌলভীবাজারের জুড়ী উপজেলা ছাত্রলীগের ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সভাপতি আমীরুল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত দলীয় প্যাডে এ স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়।
উল্লেখ্য, গত ১৩ জুন জুড়ী বাজারে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের গাড়িতে হামলার বিষয়ে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগ এনে উপজেলা ছাত্রলীগের কমিটির ওপর ১৪ জুন স্থগিতাদেশ দেয় জেলা কমিটি। স্থগিতাদেশ দেয়ার এক মাস পর এ ঘটনার সাথে উপজেলা ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা না থাকায় জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্থগিতাদেশ প্রত্যাহার করে নেন।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি আমীরুল হোসেন চৌধুরী মুঠোফোনে বলেন, যে অভিযোগের ভিত্তিতে জুড়ী উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়েছিল সে অভিযোগের কোনো সত্যতা না পাওয়ায় আমরা স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছি।
এমএসএম / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ