পাইকগাছায় পাউবোর জায়গায় দোকান ঘর নির্মাণের অভিযোগ
খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটিতে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। পাউবোর জায়গা দখল করে কাঠ ও বাঁশের খুটি দিয়ে গোলপাতার ছাউনি করে দোকান ঘর নির্মাণের কাজ কয়েক দিন চলার পর অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ বন্ধ করে দিয়েছে। বুধবার (৩০নভেম্বর) স্হানীয়দের মাধ্যমে খবর পাওয়া মাত্রই পাউবো কর্তৃপক্ষ সরেজমিনে উপস্হিত হয়ে চলমান দোকান ঘর নির্মান কাজ বন্ধ করে দিয়েছেন বলে সংশ্লিষ্ঠ সুত্রে জানা গেছে।
সরেজমিনে ও সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ সুত্রে জানা যায়, পাইকগাছা পৌরসভার ৯নং ওয়ার্ডস্হ শিববাটি গ্রামের মৃত শরৎ চন্দ্র সানার ছেলে বিধান চন্দ্র সানা(৪৫) গ্রামের পাশ দিয়ে প্রবাহিত শিবসা নদীর পাড় ঘেঁষে শিববাটি গেট সংলগ্ন পাউবোর জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ শুরু করে। পানি উন্নয়ন বোর্ডের জায়গায় কাঠ ও বাঁশের খুটি দিয়ে গোলপাতার ছাউনি করে অবৈধভাবে তিনি এই ঘর নির্মাণ করছিলেন। কাঠ ও বাঁশের খুটি দিয়ে উপরে গোলপাতার ছাউনির এবং চারিদিকে বাশের চটা দিয়ে বেড়া দেয়া হচ্ছিল। কিন্তু পানি উন্নয়ন বোর্ডের তৎপরতায় মাঝপথে কাজ বন্ধ হয়ে গেছে।
পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধভাবে দোকান ঘর নির্মাণের বিষয়ে প্রশ্ন করা হলে বিধান চন্দ্র সানা বলেন, সবাই জানে এই জায়গায় পূূর্বে আমার দোকান ছিল তাই পুনরায় সেটা ঠিক করছি। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড পাইকগাছা পওর শাখার উপ-সহকারী প্রকৌশলী রোমিত হোসেন মনি বলেন,বুধবার স্হানীয়দের মাধ্যমে খবর পাওয়া মাত্রই সরেজমিনে পৌছে কাজ বন্ধ করে দিয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য একের পর এক দখল হচ্ছে শিবসা নদীর তীর। কেউবা চরভরাটি দখল করে ধান চাষ করছে আর কেউ বা দখল করে ঘর তৈরি করছে।
প্রীতি / প্রীতি
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড