ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

নওগাঁর আত্রাইয়ে ধর্ষণের শিকার শিশু,থানায় মামলা 


আত্রাই প্রতিনিধি photo আত্রাই প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১১-২০২২ দুপুর ৪:৪৭

নওগাঁর আত্রাইয়ে ৬ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। শিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেনীর শিক্ষার্থী। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে আত্রাই থানায় মামলা দায়ের করেছে। ধর্ষণের শিকার ওই শিশু বর্তমানে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর থেকে আসামী আফাজ উদ্দীন (৫৬) পলাতক রয়েছে। আফাজ উপজেলার থাঐপাড়া গ্রামের মৃত সখিমউদ্দীনের ছেলে। 

শিশুর বাবা বলেন, তার মেয়ে মঙ্গলবার মাদ্রাসা থেকে ফিরে এক বান্ধবীর সাথে বাড়ীর পাশে খেলা করছিল। এসময় আফাজ উদ্দীন দুই শিশুকে খাবার জিনিস কিনে দেয়ার কথা বলে বাড়ীতে ডেকে নিয়ে যায়। এর পর শিশুকে ধর্ষণ করতে থাকলে সাথে থাকা বান্ধবী দৌড়ে বাড়ীতে এসে তার মাকে বলে দেয়। খবর পেয়ে দুই শিশুর মা ছুটে আসলে আফাজ উদ্দীন পালিয়ে যায়। কিছু পরে শিশু অসুস্থ্য হয়ে পড়লে মঙ্গলবার বিকেলে তাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত ডাক্তাররা নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করে। বর্তমানে ধর্ষণের শিকার শিশু নওগাঁ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মঙ্গলবার রাতে আফাজকে আসামী করে আত্রাই থানায় মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা এসএই ফিরোজ হোসেন বলেন, শিশু নওগাঁ সদর হাসপাতালে ভর্তি রয়েছে। তার মেডিক্যাল চেকআপ করা হবে। 

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, শিশুকে ধর্ষণের অভিযোগে ওই শিশুর বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এঘটনায় আসামী গ্রেপ্তারে চেষ্টা চলছে।

 

প্রীতি / প্রীতি

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান