কমলগঞ্জে ২০ পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করলেন এক প্রভাবশালী
কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের ভাষনীগাঁও গ্রামে ৫০ বছর ধরে চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে একটি প্রভাবশালী পরিবার। এতে ২০টি পরিবারের লোকজনের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। রাস্তায় পাঁকা খুটি পুঁতে চলাচল বন্ধ করে দেওয়ায় কষ্টে দিনযাপন করছেন ২০ পরিবারের লোকজন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পরেছেন অসুস্থ রোগীরা। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন ও কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।
স্থানীয়রা জানান, ভাষানীগাও গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে সিরাজ উদ্দিন (৫৮) গত ২৬ নভেম্বর সকালে হঠাৎ করে ২০টি পরিবারের ৫০ বছর ধরে চলাচলের একমাত্র রাস্তার জায়গাটি তার নিজের দাবী করে বাশের খুটি স্থাপন করে দেন। পরে বিষয়টি নিয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, ইউপি সদস্যসহ চেয়ারম্যান মিলে বৈঠক হলেও এর কোনো মীমাংসা না হওয়ায় গত মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে রাস্তার মধ্যখানে ৩-৪টি পাকা খুটি স্থাপন করে দেয়া হয়।
এ ঘটনায় ভূক্তভোগী কৃষক আলমাছ মিয়া, মুজিব মিয়া, ইছুব মিয়া, তাহির মিয়া, খালেদ মিয়াসহ এ রাস্তায় চলাচলকারী লোকজন মিলে রাস্তা বন্ধের কারণ জিজ্ঞেস করলে অভিযুক্ত সিরাজ উদ্দিন, তার স্ত্রী জোসনা বেগম ও মেয়ে জেনি বেগম তাদেরকে অশ্লিল ভাষায় গালি-গালাজ করে এবং বেশি বাড়াবাড়ি করিলে নারী নির্যাতন মামলা দিয়ে জেলের ভাত খাওয়ানোর হুমকি দেয়।
থানায় ভূক্তভোগীদের পক্ষে অভিযোগকারী কৃষক আলমাছ মিয়া বলেন, ‘৫০ বছর ধরে এই রাস্তা দিয়েই সকলে চলাচল করছি। কিন্তু এখন পাকা খুটি স্থাপন করে রাস্তা আটকে দেয়ায় বাজার থেকে জিনিসপত্র কিনে তা মাথায় করে নিয়ে আসতে হচ্ছে। আর এক সপ্তাহ ধরে পাঁকা ধান ঘরে নষ্ট হচ্ছে। ধান মাড়াইয়ের মেশিন বাড়িতে ঢুকানোর কোন সুযোগও নেই।’
তবে বিষয়টি জানতে অভিযুক্ত সিরাজ উদ্দিনকে পাওয়া না গেলেও তার মেয়ে জেনি বেগম বলেন, ‘আমার বাবা অসুস্থ্য, বাড়িতে নেই। আমার বাবা যেদিন আসবেন, সেদিন বিস্তারিত জানাবেন।’ এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, ‘এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দিন বলেন, ‘রাস্তাটি ব্যক্তি মালিকানাধীন জায়গায়। সরকারি জায়গায় হলে দ্রুত উচ্ছেদ করা যেত। উভয় পক্ষকে নিয়ে বসে বিষয়টি সমাধানের ব্যবস্থা নেওয়া হবে। ’
প্রীতি / প্রীতি
বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা
বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা
নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে
উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’
নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪
ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত
উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’
ভোলার বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ
নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ