খালিয়াজুরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নেত্রকোণার খালিয়াজুরীতে অনাবাদি পতিত জমিতে পুষ্টি বাগান প্রকল্পের আওতায় ৬০০ জন কৃষক এবং বোরো মৌসুমে প্রান্তিক ৮ হাজার কৃষককের মাঝে উফসী ও হাই ব্রীড ধান, সার বীজ বিতরণ করা হয়। ৩০ নভেম্বর( বুধবার) দুপুর ১২ টায় খালিয়াজুরী উপজেলা চত্বরে সার,বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়।
নেত্রকোণা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসের সভাপতিত্বে ও খালিয়াজুরী ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস,বিশেষ অতিথি গোলাম রব্বানী জব্বার, উপজেলা চেয়ারম্যান খালিয়াজুরী নেত্রকোণা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেপী রানী রায়,উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম,স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ।
এ সময় বসত সংলগ্ন আঙ্গিনায় সব্জি চাষের জন্য ছয় শত কৃষককে লাউ বীজ, লাল শাক অন্যান্য বীজ এবং প্রান্তিক আট হাজার কৃষককে উফসী বোর, হাইব্রীড বীজ ধান , ১০ কেজি এমওপি১০ কেজি টিএসপি সার বিতরণ করা হয়।
সার বীজ বিতরণ কালে বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক বসত বাড়ীর আঙ্গীনায় প্রতি ইঞ্চি জায়গা খালি না রেখে প্রত্যেককে সব্জি চাষে উৎসাহিত করার জন্য দিক নির্দেশনা প্রদানসহ পুষ্টি প্রকল্পের আওতায় ছয় শত কৃষককে লাউ বীজ ও লাল শাক বিতরণ করেন তাছাড়াও আট হাজার কৃষকের মাঝে উফসী ও হাইব্রীড ধান বিতরণ করা হয়।
এই বাগানের ফলে কৃষক পারিবারিক চাহিদা পূরন করে উৎপাদিত সব্জি বিক্রি করে পারিবারিক আর্থিক সহায়তা অর্জন করতে সক্ষম হবে। সেই লক্ষে বছর ব্যাপী চাষ উপযোগী প্রতি মৌসুমেই সার ও বীজ বিতরণ করা হয়েছে। এসব চারা রোপনের মাধ্যমে নিজের উন্নয়নের পাশাপাশি দেশের উন্নয়নে অবদান রাখবে কৃষকেরা।
এছাড়াও খালিয়াজুরী কৃষি অফিসের উপ সহকারী কৃষি কর্মকর্তাগণ সঠিক ভাবে প্রকল্প বাস্তবায়নের জন্য সার্বক্ষনিক কৃষকদের পাশে থেকে পরামর্শ প্রদান করে আসছেন।
প্রীতি / প্রীতি
নেত্রকোণায় ‘বোধ’ পত্রিকার ৫১২তম সাহিত্য আড্ডা ও কবি তানভীর জাহান চৌধুরীর জন্মদিন উদযাপন
শান্তিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
কালিহাতীতে ৩৪০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার
কোটি টাকার বিনিময়ে নিষিদ্ধ ছাত্রলীগ থেকে ছাত্রদলে ‘ফেন্সি মাহাবুব’, ১৯ দিনেই অব্যাহতি
রাণীনগরে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ,দুই ব্যবসায়ীর অর্থদণ্ড
কুড়িগ্রামে যুবশক্তির নবগঠিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
অবৈধভাবে গাছ কর্তনের অভিযোগে বাগান ম্যানেজারের বিরুদ্ধে মামলা
টানা বৃষ্টিতে বারহাট্টার জনদুর্ভোগ চরমে
চট্টগ্রাম বিভাগে বন্যা : প্রাণহানি বেড়ে ৫০, ক্ষতিগ্রস্ত ৮০ হাজার বসতবাড়ি
নাচোলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা
চট্টগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, চার উপজেলায় পানিবন্দি ৮ লাখ মানুষ