ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

রাবিতে মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি


রাবি প্রতিনিধি photo রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১-১২-২০২২ দুপুর ১২:৪৬

বিজয়ের মাসে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের‌ উদ্যোগে মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর।

আজ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সমাজবিজ্ঞান, জীববিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগের সামনে পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এছাড়া বিএনসিসি, রোভার স্কাউট, বিডি ক্লিন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এ কর্মসূচিতে অংশ নেন। পর্যায়ক্রমে অন্যান্য বিভাগ মাসব্যাপী এ কর্মসূচিতে অংশগ্রহণ করবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হুমায়ুন কবীর বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা। যাতে এই বিশ্ববিদ্যালয়ের সবাই এর সুফল পেতে পারে। যারা যেখানে সেখানে ময়লা ফেলছে তাদের এ কাজ থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাবো। এই অভিযান বছর জুড়ে অব্যাহত থাকবে। আমরা সবাই যদি নিজ জায়গা থেকে সচেতন হতে পারি তাহলেই একটি সুন্দর, পরিচ্ছন্ন দেশ গড়া সম্ভব।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুসতাক আহমেদ বলেন, আমরা পহেলা ডিসেম্বর পরিচ্ছন্নতা অভিযান শুরু করলাম যা পুরো মাস জুড়ে চলবে। এই মাসে দেশ স্বাধীন করে বিজয় অর্জন করেছি। পাক হানাদার বাহিনীকে পরাজিত করে দেশকে পরিষ্কার করেছিলাম। সেই ধারাবাহিকতায় পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করেছি। এটা শুধু আমাদের রাস্তাঘাটের পরিচ্ছন্নতায় সীমাবদ্ধ থাকলে চলবে না। আমাদের মনকেও পরিষ্কার রাখতে হবে। যাতে আমাদের দেশে কোন ধরণের আবর্জনা জমতে না পারে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ক্যাম্পাস যেন পরিষ্কার থাকে এর জন্য পুরো ক্যাম্পাস জুড়ে ডাস্টবিন দেয়া হয়েছে। ডাস্টবিনের সংখ্যা পর্যায়ক্রমে আরো বাড়ানো হবে। শিক্ষার্থীসহ আমরা সবার মধ্যে জনসচেতনতা বাড়ানোর জন্য মাসব্যাপী এই কার্যক্রম শুরু করেছি। যাতে সবাই নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলে।

এসময় জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক এ বি এম সাইফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

প্রীতি / প্রীতি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?