তিতাসে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
কুমিল্লার তিতাসে ২০২২-২০২৩ অর্থবছরে রবি/২০২২-২০২৩ মৌসুমে বোরো ধানের উচ্চ ফলনশীল (উফশী) ও হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) উপজেলা পরিষদ প্রাঙ্গণে উফশী প্রণোদনা কর্মসূচির আওতায় ২২০০জন কৃষকের মাঝে ৫কেজি করে উচ্চ ফলনশীল ধান বীজ, ১০কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার এবং হাইব্রিড প্রণোদনা কর্মসূচির আওতায় ১২০০জন কৃষকের মাঝে ২কেজি করে হাইব্রিড ধান বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আশিকুর রহমান, উপজেলা কৃষি অফিসার সালাহ উদ্দিন, অতিরিক্ত কৃষি অফিসার নিগার সুলতানা, কৃষি সম্প্রসারণ অফিসার মো. আমজাদ হোসেন চৌধুরী সহ উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
প্রীতি / প্রীতি
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ