ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

আত্রাইয়ে নিখোঁজের ২১ দিন পর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ 


আত্রাই প্রতিনিধি photo আত্রাই প্রতিনিধি
প্রকাশিত: ১-১২-২০২২ বিকাল ৫:৫১

নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের ২১ দিন পর নদী থেকে গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এর আগে চিঠি ও মোবাইল ফোনে ৬ লক্ষ টাকা মুক্তিপন দাবি করা হয় শিশুর বাবার কাছে। তথ্য প্রযুক্তির সহায়তায় বুলবুল সোনার (৩০) কে সনাক্ত করে আটক করা হয়। তার দেয়া তথ্য মতে বৃহস্পতিবার ভোর রাতে লাশ উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার বুলবুল উপজেলার শ্রীধরগুড়নই গ্রামের আব্দুল জলিল সোনারের ছেলে এবং শিশু ইব্রাহিম একই গ্রামের হযরত আলীর ছেলে। 

পুলিশ জানায়, গত ১০ নভেম্বর দুপুরে শিশু ইব্রাহিম (৬) নিখোঁজ হয়। এর পর অনেক খোঁজাখুজি করে সন্ধান না পেয়ে পরের দিন থানায় সাধারণ ডায়েরী করে। এর পর থেকে শিশুর সন্ধানে মাঠে নামে পুলিশ। এরই মধ্যে ৬ লক্ষ টাকা মুক্তিপন দাবি করে একটি নতুন সিম ও মোবাইল কিনে বাড়ীর পার্শ্বে বাবুর চা-স্টলের চুলার মধ্যে রেখে আসতে শিশুর বাবার শয়ন ঘরে একটি চিঠি দেয় ঘাতক। এছাড়া দাবিকৃত টাকা রেডি রাখতে বলা হয়।

এরপর গত ২৬ নভেম্বর সকাল ১০টা থেকে মোবাইল ফোন করে মুক্তিপন দাবি করতে থাকে। এক পর্যায়ে পুলিশ তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সোর্সের মাধ্যমে বুলবুলকে সনাক্ত করে ২৭ নভেম্বর আটক করে। ওই দিনই শিশুর বাবা ইব্রাহিম বাদী হয়ে নারীশিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে থানা পুলিশ বুলবুলকে ১০দিনের রিমান্ড চেয়ে আদালতে সোর্পদ করলে আদালত ৪ দিনের রিমান্ড মুঞ্জুর করে।

রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে বুলবুলের দেয়া তথ্য মতে বৃহস্পতিবার ভোরে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) গাজিউর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল হাসান ইবনে রহমান ও আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকারসহ একটি টিম অভিযান চালিয়ে শ্রীধরগুড়নই নদীতে পুঁতে রাখা গলিত লাশ উদ্ধার করে। 

পুলিশ আরো জানায়, গ্রেপ্তার বুলবুল স্থানীয় একটি মাদ্রাসার খন্ডকালীন শিক্ষক এবং পাশা-পাশি গ্রামে মুদি ও চা-দোকান দিয়ে ব্যবসা করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বুলবুল পুলিশকে জানায়, ঘটনার দিন শিশু ইব্রাহিম দোকানের ৫/৬টি বেলুন ফাটায়। তাকে চলে যেতে বললেও চলে না যাওয়ায় গলা টিপে হত্যা করে চা-স্টলের পাশে ছাইয়ের মধ্যে লাশ পুঁতে রাখে। এর পর সেখান থেকে গন্ধ বের হতে থাকলে গত ১৭/১৮ নভেম্বর নাগাদ অর্ধগলিত লাশ বালতিতে তুলে নদীর মধ্যে পুঁতে রাখে এবং লাশ যেন ভেসে না ওঠে সে জন্য বড় কংক্রিট দিয়ে চাঁপা দিয়ে রাখে। এঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানানো হয়। 

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্ত করা হচ্ছে।

প্রীতি / প্রীতি

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান