শুদ্ধস্বর কবিতা মঞ্চের নবীন বরণ
রাজধানীর সরকারী তিতুমীর কলেজের অন্যতম পরিচিত একটি সংগঠন " শুদ্ধস্বর কবিতা মঞ্চ " প্রজন্মের দীপ্ত উচ্চারণ’ এই শ্লোগানকে বুকে ধারণ করে ২০১৫ সালে গড়ে উঠেছে সংগঠনটি। এটি সরকারি তিতুমীর কলেজের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন। আবৃত্তি, নৃত্য, সংগীত,এই তিন বিষয়ে ট্রেনিং দিয়ে থাকেন । প্রতিবছর এই সংগঠনে যুক্ত হওয়ার নবীন শিক্ষার্থীদের এক বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে বরণ করে নেয় ।
প্রতি বছরের ন্যায় এই বছরও নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার জন্য বৃহস্পতিবার (১লা ডিসেম্বর) শহীদ বরকত মিলনায়তনে নবীন বরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ‘শুদ্ধস্বর কবিতা মঞ্চের’ সভাপতি নাছিমা আক্তার চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ মহিউদ্দীন, উপাধ্যক্ষ,
অধ্যাপক মো. মহিউদ্দিন বলেন, আজকে যারা নবীন, শুদ্ধস্বর কবিতা মঞ্চের সাথে যুক্ত হয়েছ সকলের প্রতি অভিনন্দন। শুদ্ধস্বর কবিতা মঞ্চের আজকের এ নবীনবরন অনুষ্ঠানে উপস্থিত আছেন শুদ্ধস্বর কবিতা মঞ্চের প্রতিষ্ঠাতা দর্শন বিভাগের বিভাগীয় প্রধান নাছিমা আক্তার চৌধুরী যার হাত ধরে শুদ্ধস্বর কবিতা মঞ্চ সমৃদ্ধ একটা ক্লাবে রুপান্তর হয়েছে। যার মধ্যে আগ্রহ থাকে আবৃত্তি করে ,গান গায়, নৃত্য পরিবেশন করে এজন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন আছে। তারা শুদ্ধস্বর কবিতা মঞ্চের মতো সংগঠন মাধ্যামে নিজের গুন তুলে ধরে।’
তিনি আরও বলেন, পড়াশোনার পাশাপাশি শুদ্ধস্বর কবিতা মঞ্চে যুক্ত থাকবে,পড়াশোনা বাদ দিয়ে আসবেনা। এটা হলো অতিরিক্ত পাঠ্যক্রম। প্রথমে পাঠ্যক্রম পরে অতিরিক্ত পাঠ্যক্রম।
সভাপতি অধ্যাপক নাছিমা আক্তার চৌধুরী বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের প্রধান উদ্দেশ্য হচ্ছে পড়াশোনা। এর সাথে আমরা শিক্ষাবৃত্তি যার যেটা ভালো লাগবে সেটা করব। কেউ নাচ/নাটক করব, কেউ গান গাইব, আবৃত্তি করব খেলব। আমরা মননশীলতার চর্চা করি এবং সে উদ্দেশ্যই তিতুমীর কলেজে এখন অনেক গুলো সংগঠন রয়েছে।’
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি- অধ্যাপক মালেকা আক্তার চৌধুরী, সাধারণ সম্পাদক শিক্ষক পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ রিপন মিয়া- সভাপতি, সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগ এবং মাহমুদুল হক জুয়েল মোড়ল-সাধারণ সম্পাদক, সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগ সহ শুদ্ধস্বর কবিতা মঞ্চের নবীন প্রবীণ সদস্যবৃন্দ।
প্রীতি / প্রীতি
উচ্চশিক্ষার লক্ষ্য শুধু চাকরি নয়, গবেষণার স্বাধীনতাও জরুরি : অধ্যাপক ড. শাহ আলম চৌধুরী
প্রথম ক্যাম্পেই জাককানইবি বিএনসিসির বাজিমাত, ৪ ইভেন্টে চ্যাম্পিয়ন
নারীদের খেলাধুলার প্রসারে জাকসুর উদ্যোগ, ছাত্রী হলগুলোতে ক্রীড়া সামগ্রী বিতরণ
গণতন্ত্রের প্রাণ হলো মতের বৈচিত্র্য: পাবিপ্রবি উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা
পবিপ্রবির সিএসই ক্লাবের উদ্যোগে ৩ দিনব্যাপী আইটি কার্নিভাল শুরু
নজরুল বিশ্ববিদ্যালয়ে কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী আয়োজন
কুবির হলে জুনিয়রকে রাতভর র্যাগিং, ‘নগ্ন করে ঘোরানোর’ হুমকির অভিযোগ
পাবিপ্রবিতে ভিন্ন ধর্মাবলম্বীর দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ
এসএসসি পরীক্ষার সূচি পেছালো, শুরু ১৪ মার্চ
বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার