ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

রূপগঞ্জে বিএনপি ও ছাত্রদলের ৭ কর্মী গ্রেপ্তার


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২-১২-২০২২ বিকাল ৫:২
নারায়ণগঞ্জের রূপগঞ্জে  বাড়িঘরে পুলিশের অভিযানে গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন বিএনপি নেতাকর্মীরা । গ্রেপ্তার এড়াতে বিএনপি নেতাকর্মীরা বাড়িঘর ছেড়েছেন। ইতিমধ্য ছাত্রলীগ কর্মী মোটরসাইকেলে আগুন, ককটেল বিস্ফোরণ ও আহত করার মামলায় বিএনপি ও ছাত্রদলের সাত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
শুক্রবার (২ ডিসেম্বর) ভোরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকার অলিউল্লাহ গাজীর ছেলে তৌকির আহমেদ, জামালের ছেলে জাহিদ, জসীমউদ্দীনের ছেলে শাহাদাত ওরফে বাবু, কায়েতপাড়া পূর্বপাড়া এলাকার হারুনুর রশিদের ছেলে আজগর আলী, তারাবো বিশ্বরোড খালপাড় এলাকার জয়নালের ছেলে জুয়েল মাহমুদ, যাত্রামুড়া এলাকার হাজী মহিজউদ্দিনের ছেলে ইমরান খান ও মর্তুজাবাদ এলাকার জামাল মিয়ার ছেলে মোমেন মিয়া।
 
গ্রেপ্তারের পর গ্রেপ্তারকৃতদের তিনদিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ইন্সপেক্টর ওসি/ তদন্ত হুমায়ুন কবির মোল্লা। এর আগে, সোমবার (২৮ নভেম্বর) হামলা করে হত্যার চেষ্টা, মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করেছেন উপজেলা ছাত্রলীগ কর্মী রাশেদুল প্রধান। মামলায় বিএনপি নেতা গোলাম ফারুক খোকন ও এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনসহ ৩৮ জনকে নামীয় ও ৭০-৮০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। 
 
মামলার বাদী রাশেদুল প্রধান উপজেলার রূপসী প্রধান বাড়ির জালাল প্রধানের ছেলে। তিনি নিজেকে তারাবো পৌরসভার ৪ নং ওয়ার্ড ছাত্রলীগ কর্মী দাবি করেন।ছাত্রলীগ কর্মী রাশিদুল প্রধান জানান, একটি মোটরসাইকেল যোগে রূপসী থেকে কাঞ্চনে বোনের বাড়ী যাবার পথে গাউছিয়া এলাকার এশিয়ান হাইওয়ে সড়কে দেখেন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল করছেন । এসময় তারা বলে শালায় ছাত্রলীগ করে ওরে ধর। তাদের মারধরে হাত ভেঙে যায় ও মাথায় ৬টি সেলাই লাগে। রাশেদুল যে মোটরসাইকেল দিয়ে যাচ্ছিলো সেটিও তারা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। 
 
এ বিষয়ে উপজেলা বিএনপির আহবায়ক মাহফুজুর রহমান হুমায়ুন জানান, এটি একেবারে সাজানো ঘটনা। ১০ ডিসেম্বরের সমাবেশকে সামনে রেখে আমাদের গ্রেফতার করতে ও ভয়ভীতি দেখাতে এসব মামলা। তারা নিজেরাই এ ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয়দের ধারণ করা ভিডিওতে আমরা প্রমান পেয়েছি। সেই ভিডিও আমাদের কাছে আছে। এসব নাটক করে আন্দোলন দমানো যাবেনা। আশা করছি এসব মিথ্যা মামলায় পুলিশ বিএনপি নেতাদের হয়রানি করবেনা।

এমএসএম / এমএসএম

৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি

চট্টগ্রামে রেলের জলাশয়ে জুয়ার আসর, মৌন সম্মতি

ফুটবল খেলাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, আহত ৫

বারহাট্টায় মনসা পূজা ঘিরে জমজমাট পাঁঠার হাট

দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই নেতা গ্রেপ্তার

মনপুরায় পুলিশের অভিযানে উপজেলা আওয়ামীলীগের নেতা আটক, জেল হাজতে প্রেরণ

আত্রাইয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

নাগরপুরে নিখোঁজ ছেলেকে ফিরে পেতে মায়ের আকুতি ১৫ দিনেও মেলেনি সন্ধান

আদালতের আদেশ অমান্য করে শিক্ষকের জমিতে ধান রোপণের অভিযোগ।

ছোট ও মাঝারি শিল্প গিলে খাচ্ছে কর্পোরেট কোম্পানি।

কমলা বেগমের নিজ বাড়িতে বসবাস করতে না পারার অভিযোগে সাংবাদিক সম্মেলন

মানিকগঞ্জের ৭টি উপজেলায় পাটের ভালো দাম পেয়ে কৃষকের চোখেমুখে হাঁসি

শরণখোলায় পুলিশের অভিযান: ৭৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১