পাঁচবিবিতে সংবাদপত্রের হকারের ৪ গরু চুরি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাটাবুকা গ্রামে গত শনিবার রাতে একই ব্যক্তির ৪টি কোরবানিযোগ্য গরু চুরি হয়েছে।
জানা যায়, সংবাদপত্রের হকার পাটাবুকা গ্রামের মো. নয়ন কোরবানির সময় বিক্রি করার জন্য ৪টি গরু লালন-পালন করেন। প্রতিদিনের ন্যায় গত শনিবার রাতে তার গরুগুলো গোয়ালঘরে তুলে তিনি ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১১টার দিকে ঘুম থেকে উঠে শয়নঘরের দরজা খুলতে গেলে দেখেন ঘরের শিকল তুলে দেয়া আছে। তখন নয়ন চিৎকার দিতে থাকলে প্রতিবেশীরা এসে তাদের বাড়ির সকল ঘরের শিকল খুলে দেয়। পরে তিনি দেখেন গোয়ালঘরে থাকা গরুগুলো নেই। চোরেরা নয়নের সবকটি ঘরে শিকল তুলে মেইন ফটকের তালা ভেঙে ৩ লক্ষাধিক টাকা মূল্যের ৪টি গরু নিয়ে গেছে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied