অপপ্রচারের প্রতিবাদে লোহাগাড়ায় শ্রমিক নেতা নুরুল হক নুনু'র সংবাদ সম্মেলন
চট্টগ্রাম জেলা ট্রাক ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরি কমিটির সভাপতি ও লোহাগাড়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ এনে লোহাগাড়ার হার্ডওয়্যার ব্যবসায়ী এম.এ আজিজের স্ত্রী শামশুন্নাহার কর্তৃক সম্প্রতি সংবাদ সম্মেলনের মাধ্যমে অপপ্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী শ্রমিক নেতা নুরুল হক নুনু।
৩ ডিসেম্বর, শনিবার দুপুরে উপজেলার পুরাতন থানা এলাকায় অনুষ্ঠিত উক্ত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্য তিনি বলেন, লোহাগাড়া মৌজার বি.এস রেকর্ডীয় মালিক আলী হোসেনের ওয়ারিশ থেকে দেড় বছর আগে আমি ৮: ৮২ শতক জমি ক্রয় করি। এবং সেই থেকে জমির ভোগ দখলে স্থিত রয়েছি।কিছুদিন আগে রড আজিজ সহ একদল সন্ত্রাসী লোক আমার দখলীকৃত সম্পত্তি জবর দখলের চেষ্টা চালায়।
স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে সেদিন কাজ বন্ধ হয়। এরপর থানা পুলিশ সমাধানের জন্য ৮/১০ বার শালিশী বৈঠকের চেষ্টা করলেও রড আজিজ বিভিন্ন তাল-বাহানার মাধ্যমে বৈঠকে হাজির হয়নাই। বর্তমানে জায়গাটি সংস্কারের জন্য আমি কাজ করতে গেলে স্থানীয় প্রশাসনের মাধ্যমে আমাকে কাজ বন্ধ রাখার অনুরোধ জানান।আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ বন্ধ রাখি। কথা ছিল উভয় পক্ষে কাগজ নিয়ে বসে একটা সমাধান করবে।
কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় তারা বৈঠকে না বসে তার স্ত্রী শামসুন্নাহারকে দিয়ে আমাকে হেয়-প্রতিপন্ন ও রাজনৈতিক ইমেজ ক্ষুন্ন করার জন্য সাংবাদিককদের মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন।জায়গাটি আমার বা তাদের বললে তো হবেনা। জায়গাটি কার সেটা তো কাগজে বলবে। তারা যদি কাগজ দেখাতে পারে তাহলে জায়গা তাদের দিয়ে দিতে আমার কোন আপত্তি নেই।
সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগ নেতা এইচ এম গনি সম্রাট, মিয়া মুহাম্মদ শাহজাহান, ছাত্রলীগ নেতা বোরহান ছোবহান,ভুক্তভোগী পরিবারের কামাল হোসেন, জামাল হোসেন, নাছির উদ্দীন, নুর বেগম, নুর জাহান, জাহানারা বেগমসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রীতি / প্রীতি
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ