অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষই জাতিকে সঠিক নেতৃত্ব দিতে পারেঃ ঢাবি উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ ০৩ ডিসেম্বর ২০২২ শনিবার উপাচার্য ভবন লনে এই সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তৃতাকালে উপাচার্য এই মন্তব্য করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, সর্বোচ্চ সিজিপিএধারী শিক্ষার্থীদের কাছে জাতির প্রত্যাশা অনেক। এই প্রত্যাশা পূরণে তাদের আন্তরিকভাবে কাজ করতে হবে। উদার, অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষই জাতিকে সঠিক নেতৃত্ব দিতে পারে উল্লেখ করে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ তৈরির প্রয়াস চালিয়ে যাচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ের প্রতি দায়বদ্ধ থেকে মেধাবী শিক্ষার্থীরা সমৃদ্ধ দেশ গড়ার কাজে নেতৃত্ব দেবে বলে তিনি আশা প্রকাশ করেন। পারিবারিক ও নৈতিক মূল্যবোধ ধারণ এবং পিতা-মাতার প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ও প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বক্তব্য রাখেন। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীসহ সিনেট ও সিন্ডিকেট সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং হলের প্রাধ্যক্ষগণ উপস্থিত ছিলেন। রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার অনুষ্ঠান সঞ্চালন করেন।
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
Link Copied