মান্দায় স্কুল থাকলেও যাতায়াতের রাস্তা নেই
নওগাঁর মান্দায় স্কুল থাকলেও যাতায়াতের কোনো রাস্তা নেই। এমন দুর্ভোগে মান্দা উপজেলা সদরের বড়পই এলাকার বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়। বিদ্যালয়টি ২০১৪ সালে অধ্যক্ষ মোজাফফর হোসেন প্রতিষ্ঠা করেন। এখন তিনি ওই প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটি ২০১৪ সাল থেকে মিসকাতুল হাসনাত ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে।
যাতায়াতের রাস্তা না থাকায় এই প্রতিষ্ঠানের কোমলমতি প্রতিবন্ধী শিক্ষার্থীরা চরম বিড়ম্বনার সম্মুখীন হচ্ছে। অচিরেই বিদ্যালয়ের রাস্তাটির বিষয়ে যদি কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ না করে তবে বিদ্যালয়টি অনান্য বিদ্যালয়ের মতো পরিচালিত হবে না। বর্তমানে রাস্তা না থাকার কারণে ১৩৮ জন কোমলমতি প্রতিবন্ধী শিক্ষার্থীসহ ২২ জন শিক্ষক-কর্মচারীরাও বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন। এতে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ভঙ্গুরের পথে। এভাবে চলতে থাকলে হয়তো অচিরেই বিদ্যালয়টি বন্ধ হয়ে যাবে।
জানা গেছে, অত্যন্ত নাজেহাল অবস্থায় প্রতিষ্ঠানটি দাঁড়িয়ে আছে। রাস্তা হলেই বিদ্যালয়টি প্রাণ ফিরে পাবে। জরুরিভাবে রাস্তার ব্যবস্থা না হলে এলাকার প্রতিবন্ধী শিক্ষার্থীরা শিক্ষা থেকে বঞ্চিত হবে। প্রতিষ্ঠানটি বন্ধ হলে ১৪ জন শিক্ষকসহ ২২ জন কর্মচারী কর্মস্থল হারাবেন। প্রতিষ্ঠানটি সচল রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন শিক্ষক-কর্মচারীরা।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, রাস্তার বিষয়ে আমাদের কোনোকিছু করার নেই। এটা স্থানীয় ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যানের কাজ। তবে আমরা পাঠ্যবই দিয়ে তাদের সহযোগিতা করি।
এমএসএম / জামান
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে