ইবিতে অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ে কর্মশালা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) "অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং জিআরএস সফ্টওয়ার" বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা ২০২২-২০২৩ এর অংশ হিসেবে সোমবার (০৫ ডিসেম্বর) সকাল ১০ টায় প্রশাসন ভবনের ৩য় তলার সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, সকল ক্ষেত্রে যদি স্বচ্ছ ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করতে পারি তাহলে গুজব থেকে সুরক্ষা সম্ভব হবে। তিনি বলেন, নাগরিকদের সঠিক সময়ে সঠিকভাবে সেবা পাওয়ার অধিকার রয়েছে। অভিযোগ প্রতিকারের ব্যবস্থাপনায় আমরা আরও জবাবদিহিতার আওতায় আসবো, আরো বেশি দায়িত্বশীল হতে বাধ্য হব, সেবাদান ও সেবা গ্রহণের ক্ষেত্রে স্বচ্ছতা তৈরি হবে। তিনি আরও বলেন, নির্ভেজাল শুদ্ধাচার চাইলে আমার যা করণীয় তা আমাকে করতে হবে। তাহলেই আমরা শুদ্ধ সমাজ এবং শুদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে পারবো। বিশ্ববিদ্যালয়ের উপযোগী করে অভিযোগ প্রতিকার ব্যবস্থা সংক্রান্ত নির্দেশিকা এবং কাস্টমাইজড সফটওয়্যার তৈরির প্রতি গুরুত্ব আরোপ করেন তিনি।
কর্মশালার সভাপতি এপিএ টিমের আহ্বায়ক প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশের প্ল্যাটফর্মে আছি। বর্তমান প্রেক্ষাপটের সাথে খাপ খাইয়ে নেয়ার জন্য আমাদের সবাইকে কম্পিউটার বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। তিনি জানান, আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিস ও বিভাগসমূহকে অটোমেশনের আওতায় আনার চেষ্টা করছি।
বিশেষ অতিথি ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, আমি কর্মশালার সার্বিক সাফল্য কামনা করছি এবং আমরা আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করব, এই আশা ব্যক্ত করছি।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান। এছাড়াও অভিযোগ নিষ্পত্তিকারী কর্মকর্তা প্রক্টর প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন বক্তব্য রাখেন। কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন আইসিটি সেল-এর পরিচালক প্রফেসর ড. আহসান-উল-আম্বিয়া। বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট, অফিস প্রধান এবং এপিএ সংশ্লিষ্ট ফোকাল পয়েন্ট কর্মকর্তাবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
ডিআইইউতে সাংবাদিক হত্যার হুমকির ঘটনায় ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে : ববি হাজ্জাজ
ইউএপিতে রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬
২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়েও কমছে না নজরুল বিশ্ববিদ্যালয়ের পরিবহন-দুর্ভোগ
ডিআইইউ শিক্ষার্থী মাহমুদুল হত্যায় চাঞ্চল্যকর রহস্য, সংশ্লিষ্টতা প্লাবনের: দাবি শিবিরের
শিক্ষার্থী ধর্ষণের মামলার অভিযোগ, মাদরাসা শিক্ষককে শোকজ
সাংবাদিককে হত্যার হুমকি: নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী প্লাবন সহ সংশ্লিষ্ট কয়েকজন কে আসামী করে জিডি
এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী
কুবিতে বাসের সিটে বসা নিয়ে জুনিয়রকে থাপ্পড়ের অভিযোগ, প্রক্টর অফিসে সমঝোতা
‘ব্রো’ বলাকে কেন্দ্র করে শেকৃবিতে সংঘর্ষ, ছাত্রদল নেতা শরীফকে ধাওয়া ও কক্ষ ভাঙচুর
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: অভিযুক্ত প্লাবনকে শোকজ
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন