পাথরঘাটায় ১৪ জন হাফেজে কুরআনের সমাপনী ও সম্মাননা অনুষ্ঠান
বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মাছেরখাল হাফেজি মাদরাসা থেকে পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করায় ১৪ জন ছাত্রকে পাগড়ি দিয়ে সন্মাননা করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে মাছেরখাল হাফেজি মাদরাসার মিলনায়তনে এ পাগড়ি প্রদান করা হয়। মাদ্রাসার কতৃপক্ষ এ আয়োজন করে। এ সময় মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীদের ২৫ জনকে পুরস্কৃত করা হয়।
মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মো. রফিকুল ইসলাম দুলাল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্রবীন আলেম মাওলানা আব্দুস সোবহান, পাথরঘাটা কলেজের সহকারী অধ্যাপক মো. আমিনুল হক, পাথরঘাটা সিদ্দিকিয়া ফাজিল মাদরাসার মুদাররেস মো. ইয়াসিন নেগবান, মাছেরখাল ক্যাডেট মাদরাসার প্রধান শিক্ষক মো. ওমর ফারুক, প্রমুখ।
রফিকুল ইসলাম দুলাল জানান, ২০০৩ সাল থেকে সুনামের সাথে মাছেরখাল হাফেজি মাদরাসাটি পরিচালনা করে আসছি। গত ১৫ বছর ধরে এই মাদরাসা থেকে ১৭০ জন সুনামের সহিত কুরআনের হাফেজ বের হয়েছেন। এই মাদরাসাটি আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবেই আমি এ মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করেছি।
প্রীতি / প্রীতি
গলাচিপায় যমকালো আয়োজনে গনঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে
রৌমারীর ব্রহ্মপুত্র নদের গর্ভে কাঁচা ধান ও বসতবাড়ি-দিশেহারা ২০টি ক্ষতিগ্রস্ত পরিবার
মির্জাগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা
নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা
রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমানের দাফন
মান্দায় উন্মুক্ত লটারির মাধ্যমে আরআরএমইপি প্রকল্পের নারী শ্রমিক নিয়োগ কার্যক্রম শুরু
খালিয়াজুরীতে ধনু নদে অবৈধ মাছের ঘের, ব্যাহত নৌ চলাচল ও জেলেদের জীবিকা
ধনবাড়ীতে দারুল উলূম মাদ্রাসার প্রথম হাফেজ গোলাম রাব্বানীর সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও গ্রাহক হেনেস্তার অভিযোগ
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান
পিএসসির সদস্য হলেন পূর্বধলার কৃতী সন্তান ড. শামীমা সুলতানা