মাদারীপুরে ছিটকিনি লাগানো ঘরে আগুন পুড়ে ২ শিশুর মৃত্যু
মাদারীপুর সদর উপজেলায় ছিটকিনি আটকানো অবস্থায় ঘরের ভেতরে আগুন পুড়ে ২ শিশুর করুণ মৃত্যু হয়েছে। সোমবার (৫ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের বয়স আনুমানিক ০১ ও ০২ বছর। ঘটনার পর থেকে শিশুদের মা ও নানী পলাতক থাকায় শিশুদের নাম পরিচয় জানা যায় নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী সকালের সময়কে বলেন, বাড়ির মালিক ঢাকা থাকেন। এখানে ওনারা স্বামী, স্ত্রী, শাশুড়ী ও ২ ছেলে শিশুকে নিয়ে ভাড়া থাকতেন। আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি মাঝেমধ্যে তাদের মধ্যে পারিবারিক কলহের ঘটনা ঘটতো।
কিছুদিন আগে স্বামী কোনো এক মামলায় কারাগারে আছে বলে শুনেছি। স্থানীয়রা জানায়, সকালে ওই মহিলা ও তার মা বাড়ি থেকে বের হওয়ার পরে ঘরের চালা দিয়ে ধোঁয়া উঠতে দেখে স্থানীয়রা। আগুনে পুড়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। বাহির থেকে কোনো আগুন লাগেনি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।
প্রীতি / প্রীতি
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার