রাবিতে তিন দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী শুরু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে(রাবি) তিন দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১ টায় চারুকলা অনুষদে মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগ আয়োজিত বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়। প্রদর্শনীর ভাষ্কর্যগুলো কাঠ, পাথর এবং সিমেন্টের তৈরি। প্রদর্শনীতে ৬১ জন শিক্ষার্থীর ৭১টি ভাস্কর্য প্রদর্শিত হবে। এর মধ্য থেকে সেরা ১০ জন শিক্ষার্থীকে পুরষ্কৃত করবে বিভাগ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার এবং বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ ওবায়দুর রহমান প্রামাণিক এবং মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগ সভাপতি অধ্যাপক ড. নূরুল আমীন উপস্থিত ছিলেন।
প্রদর্শনীর উদ্বোধন করেন জয়নুল আবেদীনের ছেলে স্থপিত ময়নুল আবেদিন। এসময় তিনি বলেন, ভালো শিল্পী হতে হলে ভালো মনের মানুষ হতে হবে। তাহলে মানুষের কাছ থেকে ভালো প্রতিদান পাওয়া যাবে। বড় কাজ-ছোট কাজ বিষয় না। আজকে এখানে শিক্ষার্থী-শিক্ষকদের কাজ দেখলাম। অনেক ভালো লেগেছে। আশা করি শিক্ষার্থীরা আরো ভালো কাজ করবে।
উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, এখানে বিভিন্ন শিল্পকর্মে আমরা আমাদের ইতিহাস খুঁজে পাই, আমাদের ঐতিহ্য খুঁজে পাই। আমাদের দরকার একটা শক্ত পাটাতন। আমাদের এই জায়গাটা ধরে রাখতে হবে, যাতে পরবর্তীতে শিক্ষার্থীরা এই ইতিহাস ঐতিহ্য ধরে রাখতে আগ্রহ খুঁজে পায়।
তিনি আরো বলেন, আমাদের দেশে প্রাচীন ঐতিহ্য পাহাড়পুর, মহাস্থানগড় আছে। আমাদের এগুলোর ইতিহাস, ঐতিহ্য এবং গর্ব ধরে রাখতে হবে। এই জায়ায় চারুকলার সকল অনুষদ যদি একসাথে কাজ করে তাহলে আমাদের ইতিহাস আরো বিনির্মান হবে। তাই সবাই আহ্বান জানাই একসাথে কাজ করার।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ওবায়দুর প্রামাণিক এবং কাজী গোলাম কিবরিয়া। এরপর উপাচার্য ও উপ উপাচার্যসহ উপস্থিত শিক্ষকেরা শিল্পকর্ম পরিদর্শন করে দেখেন।
প্রদর্শনীতে কথা হয় মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের শিক্ষার্থী চন্দ্রিমা সরকারের সাথে। তিনি বলেন, প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত সবাই প্রদর্শনীতে নিজেদের কাজ জমা দিয়েছে। আমাদের পুরো বছরের সব কাজ এ প্রদর্শনীর মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দেয়া হয়েছে। তাই বেশ ভালো লাগছে।
একই দিনে বিকেল ৪টায় 'ডকুমেন্টা ফিফটিন' বিষয়ে উপস্থাপন করবেন শিল্পী ময়নুল ইসলাম। তিন দিনব্যাপী অনুষ্ঠানে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিল্পকর্ম প্রদর্শন করা হবে বলে জানান ওই বিভাগের সভাপতি অধ্যাপক ড. নূরুল আমীন।
প্রীতি / প্রীতি
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?