ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

শের-ই-বাংলা হল -২ ছাত্রলীগের আয়োজনে  ইনডোর গেমস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ৬-১২-২০২২ দুপুর ২:৫০

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হল -২ ছাত্রলীগের আয়োজনে  ইনডোর গেমস প্রতিযোগিতা -২০২২ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৪ ডিসেম্বর (রবিবার) সন্ধ্যা ছয়টায় শের-ই-বাংলা হল -২ এর টিভি রুমে অনুষ্ঠিত হয়েছে। 

শের-ই-বাংলা হল -২  শাখা ছাত্রলীগের  সাধারণ সম্পাদক  মোঃ রুবেল আহমেদ এর  সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। প্রধান অতিথির আগমনে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন  ছাত্রলীগের  নেতাকর্মীরা। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শের-ই-বাংলা হল -২  এর সহকারী প্রভোস্ট সুপ্রকাশ চাকমা, বিশ্ববিদ্যালয়  শাখা ছাত্রলীগের  সভাপতি  মোঃ আরাফাত ইসলাম খান সাগর,  সাধারণ সম্পাদক  মেহেদী হাসান তারেক সহ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মী  এবং শের-ই-বাংলা হল -২  শাখা ছাত্রলীগের  নেতৃবৃন্দ।  অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন শের-ই-বাংলা হল -২ এর প্রভোস্ট প্রফেসর মোঃ রুবেল মাহমুদ। 

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত ছাত্রলীগের এমন আয়োজনকে প্রশংসা করে বলেন, সুস্থ ও সবল জাতি গড়তে ক্রীড়ার কোনো বিকল্প নেই। মাদক ও অপসংস্কৃতি থেকে তরুণ সমাজকে দূরে রাখতে ক্রীড়াই অন্যতম শক্তি। তিনি আরও বলেন, ক্রীড়া শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। প্রত্যেক শিক্ষার্থীর সাধারণ শিক্ষার পাশাপাশি খেলাধুলা করা খুবই প্রয়োজন।

সহকারী প্রভোস্ট সুপ্রকাশ চাকমা বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলার বিকল্প নাই।এজন্য  শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহ বাড়াতে হবে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সাগর বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও এগিয়ে যেতে হবে। কারণ শিক্ষার অন্যতম একটি অংশ খেলাধুলা। 

সাধারণ সম্পাদক তারেক বলেন, খেলাধূলা স্বাস্থ্যের জন্য উপকারী, এতে শরীর সুস্থ ও মন সতেজ থাকে। শিক্ষার্থীদের জন্য এমন ক্রীড়া আয়োজন দারুণ প্রশংসনীয়। যারা অংশগ্রহণ করেছেন, আয়োজন করেছেন ও বিজয়ী হয়েছেন সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। 

হল শাখার সাধারণ সম্পাদক রুবেল আহমেদ বলেন,  একটি সুস্থ জাতি গঠনে শিক্ষার পাশাপাশি খেলাধুলার বিকল্প নাই। স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আধুনিক শিক্ষাদর্শন উপহার দিয়েছেন,এর মূল প্রতিপাদ্য বিষয় হলো শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দেওয়া।

এসময় আরও বক্তব্য রাখেন,ছাত্রলীগের সহ-সভাপতি তাওহীদুর রহমান, সাংগঠনিক সম্পাদক সিহাব বুখারী এবং ইমন সরদার সহ আরো অনেকে। 

ইনডোর গেমস প্রতিযোগিতা-২০২২ এ ৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে মোট ৬ টি ইভেন্টে প্রায় ১৫০ জন পার্টিসিপ্যান্ট অংশ নেয় এবং এর মধ্যে থেকে ২৭ জন বিজয়ী নির্ধারণ করা হয়। ক্যারমে একক প্রতিযোগিতায় মোঃ রুবেল আহমেদ, দ্বৈতে নিলয় বৈরাগী এবং সবুজ হালদার, দাবায় মোঃ আসাদুল্লাহ আল গালিব, তাসে মোঃ আইয়ুব আলী ও মোঃ আসাদুল্লাহ আল গালিব, টেবিল টেনিসে একক প্রতিযোগিতায় পূজন চৌধুরী এবং দ্বৈতে পূজন চৌধুরী ও এস এম আবুল খায়ের রাব্বি চ্যাম্পিয়ন হয়। এছাড়াও প্রথম রানার আপ এবং সেকেন্ড রানার আপ পুরস্কার অর্জন করেছেন।উল্লেখ্য, প্রতিটি ইভেন্টের প্রতিটি পর্বে প্রথম তিনজনকে পুরস্কার প্রদান করা হয়।

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্তকে সম্মাননা স্মারক প্রদান করে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।পরে অনুষ্ঠানের সভাপতি প্রফেসর মোঃ রুবেল মাহমুদ  সমাপনী বক্তব্যে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বিজয়ী এবং অংশগ্রহণকারীদের  শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

প্রীতি / প্রীতি

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ